সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার মাহমুদউল্লাহর, নেই সাকিবও

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ২০২৫ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর ঘোষণা না করলেও সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে জাতীয় দলের হয়ে শুধুমাত্র ওয়ানডে খেলা এই ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হচ্ছে এ মাসেই। চুক্তিতে নাম নেই দীর্ঘদিন বাইরে থাকা সাকিব আল হাসানেরও।

মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসরে যাওয়ায় এক গ্রেড নিচে নেমে গেছেন। চুক্তিতে ‘এ’ গ্রেডে থাকলেও এখন থেকে মুশফিক বিবেচ্য হবেন ‘বি’ গ্রেডের ক্রিকেটার হিসেবে।

কেন্দ্রীয় চুক্তিতে ২২ জন ক্রিকেটারকে ৫টি সেলারি গ্রেডে ভাগ করা হয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ+’ ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ।

এদিকে নতুন চুক্তিতে এবার বৈশ্বিক নিয়ম মেনে ক্যাটাগরি ভাগ করা হয়েছে। আগের মতো সাদা বল বা লাল বলের হিসেব থাকছে না। সে অনুযায়ী এক নম্বর অর্থাৎ “এ+” ক্যাটগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। তার বেতন সর্বোচ্চ মাসিক ১০ লাখ টাকা।

“এ” ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তারা পাবেন মাসিক ৮ লাখ টাকা করে।

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুশফিক আছেন “বি” ক্যাটাগরিতে। সে হিসাবে তারা মাসিক ৬ লাখ টাকা পারিশ্রমিক পাবেন।

সবচেয়ে বেশি ক্রিকেটার আছেন “সি” ক্যাটাগরিতে। সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান। এই ক্রিকেটাররা পাবেন মাসিক ৪ লাখ টাকা করে।

এছাড়া “ডি” ক্যাটাগরিতে থাকা নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ পাবেন ২ লাখ টাকা করে।

ক্রিকেটারদের নতুন চুক্তি কার্যকর হচ্ছে পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। মাসিক পারিশ্রমিকের পাশাপাশি ক্রিকেটারদের জন্য ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেট খেলা ক্রিকেটারদের ম্যাচ ফি আগে ছিল ৬ লাখ টাকা করে। এখন থেকে তা ৮ লাখ টাকা হয়েছে বলে জানা গেছে। এছাড়া প্রস্তাব অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফিও বাড়ানো হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর