বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে জৈন্তাপুরে পুলিশি অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১, আহত-৩০ সিরাজগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের সদস্য নিহত মানিকগঞ্জে উপজেলা কমপ্লেক্স নির্মাণ জটিলতা নিরসনে সভা ভাণ্ডারিয়ায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্যস্ত সড়কের ভাঙা দুই স্থানে উল্টে যাচ্ছে যানবাহন, সংস্কারের উদ্যোগ নেই তাজিয়া মিছিলে পটকা- আতশবাজি নিষিদ্ধ : ডিএমপি ছিনতাইকারী ধরতে গিয়ে গোলাগুলি, দুই পুলিশ কর্মকর্তা আহত কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য বিদেশ পাঠানোর নামে প্রতারণা, ৪০ লাখ টাকা হারিয়ে দিশেহারা বিধবা নারী ফুলবাড়িয়া–ময়মনসিংহ সড়কে জনদুর্ভোগ চরমে, ২১ কিলোমিটার ‘মরণফাঁদ’ স্বপ্ন পুরণ করতে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত মাদারগঞ্জের মফিজ ও আরিফ ঘাটাইলে বিনামূল্য চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফটিকছড়িতে চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য, আটক ৫ নারী ফটিকছড়িতে ১৮ জেলে পরিবারকে ছাগল ও ছাগলঘর প্রদান ফটিকছড়ি হেয়াকো বনানী কলেজের সভাপতি হলেন মোজাম্মেল হায়দার চৌধুরী

গণিত আমাদের যুক্তিবাদী হতে শেখায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯:০৩ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, গণিত আমাদের যুক্তিকে শাণিত করে ও যুক্তিবাদী হতে শেখায়। গাণিতিক গবেষণার পৃষ্ঠপোষকতায় সরকার অত্যন্ত আন্তরিক। সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন ও পৃষ্ঠপোষকতা করছে।

তিনি আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ ম্যাথেমেটিকাল সোসাইটি আয়োজিত ২৩তম ইন্টারন্যাশনাল ম্যাথেমেটিকাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আব্দুল ওয়াদুদ দারা বলেন, আজ বাংলাদেশের এগিয়ে যাওয়ার সময়। তরুণদের এগিয়ে আসতে হবে তাদের জ্ঞান ও মেধা নিয়ে। মেধাকে কাজে লাগিয়ে গবেষণার জন্য বিনিয়োগ আকৃষ্ট করতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, শিশুকাল থেকেই গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে মা-বাবার ভূমিকা অপরিহার্য। ছোটবেলা থেকেই গণিত চর্চায় মনোযোগী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই হিসাব-নিকাশের জন্য গণিত প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, যুক্তি হলো প্রোগ্রামিংয়ের ভিত্তি। গণিতের পাশাপাশি প্রোগ্রামিং শিখতে হবে। গবেষণায় নিয়োজিত হয়ে আজকের ছাত্ররাই গড়বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এভাবেই বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের নাম ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচে-কানাচে। এরই ধারাবাহিকতায় সর্বদা কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন আইআইটি বোম্বের অধ্যাপক ড. দীপঙ্কর চোধুরী।


এই বিভাগের আরো খবর