বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

গোবিন্দগঞ্জে পায়ের রগ কেটে যুবককে হত্যা, গ্রেফতার ৪

গাইবান্ধা প্রতিনিধি
বুধবার, ৮ মে, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পায়ের রগ কেটে এমরান আকন্দ (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনার মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে র্যাতব।

আজ বুধবার দুপুরে র্যােব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার জালালাবাদ এলাকার আগউলিপুর গ্রামের ফজলু মিয়ার ছেছে মোতাকাব্বের মিয়া (৩০), ইছাহাক আলীর ছেলে শাকিব মিয়া (২৫), আব্দুস সোবহান আলীর ছেলে শাহাদত হোসেন (২৫) ও সুলতান মিয়া (২৮)।

হত্যার শিকার এমরান আকন্দ একই এলাকার আব্দুল লতিফ আকন্দের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আসামিদের সঙ্গে এমরান আকন্দের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ৪ মে এমরান আকন্দ মহিমাগঞ্জের বাজারের একটি ফার্ণিচার দোকানে বসে গল্প করার সময় অভিযুক্ত আসামিরা তার উপর হামলা করে। এসময় ধারালো ছুরি দিয়ে তার পায়ের রগ কেটে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর এমরানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় এমরানের পিতা আব্দুল লতিফ আকন্দ বাদি হয়ে ১১ জনকে আসামিকে করে মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা পলাতকে থাকেন। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে মঙ্গলবার (৭ মে) র্যা ব-১৩ গাইবান্ধা ও র্যা ব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযান পরিচালনা করে। এরপর সখিপুর এলাকা থেকে ওই ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারা ওই হত্যার এজাহার নামীয় আসামি বলে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরো খবর