শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

গোরস্থানে বসে করি জীবনের কাব্য পাঠ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৩:২৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : গোরস্থানে বসে করি জীবনের কাব্য পাঠ

আমি গোরস্থানে বসে করি জীবনের কাব্য পাঠ
সারি সারি শুয়ে আছে নিশ্চল নিথর এক একটা জীবন
যাদের পদভারে মুখরিত ছিল একসময় এই ধরিত্রী
কোণের চার্চ থেকে ভেসে আসছে ঘণ্টাধ্বনি
যেন স্মরণ করিয়ে দিচ্ছে একদিন আমাকেও যেতে হবে
তবুও গাছে গাছে মুখরিত কাকাতুয়ার দল মেতেছে শোরগোলে
মনে হচ্ছে যেন ইসরায়েলি কামান গোলা দাগছে নিরীহ ফিলিস্তিনে
শীতের তীব্রতা ভেদ করে আজ জেগেছে সূর্য
জানান দিয়ে যাচ্ছে তার উপস্থিতি সুতীব্র উত্তাপে
মৃদুমন্দ বাতাসে শরীর জুড়িয়ে আসে আমার হয়তো বা গোরবাসীদেরও
পাশের রাস্তায় মাঝেমধ্যে শো শো শব্দে ছুটে যাচ্ছে যান্ত্রিক যান
আবারও ঘণ্টাধ্বনি বেজে উঠলো
প্রতি পনেরো মিনিট পরপরই বেজে ওঠে আপন নিয়মে।

মেঘগুলো আজ খুশিতে যেন সূর্যের সাথে খেলছে লুকোচুরি
পাশের পার্কে যেমন শিশুর দল মেতেছে পিকাবু খেলায়
আমি বসে আছি একটা কবরের শান বাঁধানো দেওয়ালে
মনে হয় যেন অনন্তকাল ধরে বসে আছি, আছি নিজের শেষ দিনের অপেক্ষায়
আমরা কি সবাই এভাবে অপেক্ষায় থাকি
যদি থাকি তাহলে কেন এতো হানাহানি কানাকানি চারিদিকে
বিশ্বের মোড়ল তেলের গ্যালনের দামে শান্তি বিক্রির পসড়া নিয়ে বসেছে
যেখানে যত তেল সেখানে তত বেশি তার খবরদারি
আরব বসন্তের নামে চলছে শান্তির প্রচার
তার নিচে চাপা পড়ে যাচ্ছে ইয়েমেনের ক্ষুধার্ত শিশুর স্বর
ধরিত্রী আজ নিজের কান্না থামিয়ে হয়েছে সেইসব শিশুর খাদ্য
মাটি খেতে খেতেই তারা শুয়ে পড়ে ধরিত্রী মায়ের কোলে
কেউ বা ওঠে আবার কেউ চিরঘুমে শুয়ে থাকে গোরস্থানের মানুষের মতো
শকুনও আজ ক্লান্ত, আর কত মানুষের মাংস খাবে
সেও হয়তো বা স্রষ্টার কাছে করে ফরিয়াদ তার জীবনের অন্ত চেয়ে
সে আর দেখতে চায় না জীবনের অপচয়
আবারও ঘণ্টাধ্বনি বেজে উঠলো ঢং ঢং
এভাবে বাজতেই থাকবে যতদিন এই পৃথিবীতে থাকবে মানুষের বসবাস
মানুষ নিজের জীবনের জন্য সৃষ্টি করেছিল যে সভ্যতা
সেই সভ্যতায় আজ তাকে করেছে বর্বর, হয়েছে বিলীনের হাতিয়ার
আচ্ছা, মৃত্যুর পরে কি কোনো জীবন থাকে, হয় কি দেখা সবার সাথে
আবারও কি সেখানে তৈরি হয় কোনো অদেখা মানব সভ্যতার
সেখানেও কি আছে এই ধরিত্রীর মতো মৃত্য
সেই মৃত্যুও কি দেয় জন্ম অন্য কোনো একটি সভ্যতার
হয়তো বা হয় হয়তো বা হয় না, হলেও আমরা তো আর দেখি না
এই দেখা-না দেখা, এই বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে চলে জীবনের জয়গান
আবারও ঘণ্টাধ্বনি বেজে উঠলো
আচ্ছা, আমি ঘণ্টাধ্বনিকে কেন জীবনের অন্তিমের আহ্বান ভাবছি
নাকি গোরস্থানে আছি বলেই আমি আজ নিরাশায় আক্রান্ত
কাকাতুয়াগুলো ডেকে চলেছে এখনো অবিরাম
বিশ্বব্যাপী বেজে চলেছে যুদ্ধের জয়ডঙ্কা
হয়তো বা এটাই জীবনের নিয়ম, এটাও জীবনের অংশ
আমি আর গোরস্থানে আসবো না ভাবছি
কারণ এলেই আমাকে আলিঙ্গন করতে চায় মৃত মানুষগুলো
নাকি আবারও আসবো নিজের অন্তিমের কথা ভেবে মনকে সান্ত্বনা দিতে
খাই খাই দুনিয়ার সবকিছু থেকে নিজেকে আড়াল করতে আবারও আসবো গোরস্তানে
কারণ গোরস্থানে কবরের উপরে আমি দেখেছিলাম বেগুনি ফুল
মাটির নিচে রয়েছে জীবনের শেষ আর তার উপরে জীবনের ফুলেল জয়গান
আহা, এ এক অনবদ্য কাব্য যা ফুরোয় না কোনোদিন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর