শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জাপানের সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রস্তুতি শুরু করার প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :
রবিবার, ৫ জুন, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট (ইপিএ) করতে হবে। ইতোমধ্যে ভুটানের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর হয়েছে। জাপানের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে সেদেশের সঙ্গে এফটিএ স্বাক্ষরের প্রস্তুত গ্রহণ করার প্রয়োজনীতার উপর গুরুত্বারোপ করেন তিনি। রোববার রাজধানীর একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে এফটিএ/ইপিএর সম্ভাব্যতা যাচাই’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিপু মুনশি বলেন, জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগী। গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। তিনি বলেন, জাপানের সাথে এফটিএ বা ইপিএ স্বাক্ষরের বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবিষয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করার সময় এসেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান প্রদান করছে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জাপানের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার কানাডা, চীন, ভারত,দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরের চেস্টা করছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ব্যবসায়ী অংশীদার দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের নির্দেশ প্রদান করেছেন। এতে করে বাংলাদেশ সাময়িক ভাবে শুল্ক হারালেও দীর্ঘমেয়াদে লাভবান হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন খুবই আকর্ষণীয় স্থান। বাংলাদেশ উন্নত ও উন্নয়নশীল উভয় দেশের সঙ্গে বিনিয়োাগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করছে। এছাড়া যে সকল দেশে রপ্তানির পরিমাণ বেশি তাদের সঙ্গেও আলোচনা চলছে।সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইটো, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান্যান মাহফুজার আকতার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রোর আবাসিক প্রধান ইউজি আনদো।প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মোহাম্মদ মাহবুবুল হক, জেবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান্যান মাসরুর রেজা এবং জাপানিস কমার্স এন্ড ইন্ডাস্ট্্ির এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাইয়ংহো লি। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেবিসিসিআই প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী। সেমিনারটি সঞ্চালনা করেন জেবিসিসিআই সেক্রেটারি জেনারেল তারেক রাফি ভূইয়া জান।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর