সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট 

ডিজি কাজ না পারলে বদলি করে দেবো : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:১৩ অপরাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) যদি কাজ না পারেন অথবা অদক্ষ হন তাহলে আমরা তাকে বদলি করে দেবো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন। সিনিয়র সচিব বলেন, স্বাস্থ্যের মহাপরিচালক আমার আগে জয়েন করেছেন। তার যোগদানপত্র গ্রহণ করে এন্ড্রোরস করা হয়েছে। এরপরও তিনি যদি কর্মস্থলে যোগদান না করতে পারেন তাহলে তিনি এবং আপনারা পরামর্শ দেবেন। একটা এস্টাবলিশমেন্ট সেটেল করতে দেন। ডিজি যদি কাজ না পারেন বা অদক্ষ হন তাহলে আমরা তাকে বদলে দেবো। তাকে বসতে দেওয়ার আগে তো এসব কথা বলার সময় আসেনি।

সিনিয়র সচিব আরও বলেন, আমি প্রশাসনে ছিলাম। আমি জানি একজনকে পিঠে হাত দিয়ে ঠিক করতে হবে নাকি টিয়ার গ্যাস দিয়ে ঠিক করতে হবে। মন্ত্রণালয় থেকে ডিজির এন্ড্রোরসমেন্ট হয়েছে গতকাল। উনি আজকে যাওয়ার চেষ্টা করছেন, কালকে যাওয়ার চেষ্টা করবেন এবং তৃতীয় দিনে যাওয়ার চেষ্টা করলে এবং সাংবাদিক, ছাত্র ও সাধারণ মানুষের সহায়তা নিয়ে যোগদান করতে ব্যর্থ হলে তাকে আমরা ফিজিক্যালি আর্মি পাহারায় সেখানে রাখতে পারবো না।

এ ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাকে কোনো রাজনৈতিক গ্রুপ চাপ সৃষ্টি করতে পারবে না। আমাকে চাপ সৃষ্টি করতে পারবে সার্ভিস অ্যাসোসিয়েশন। ডিজি সাহেব যোগদান করবেন কিনা এটা ভোটাভুটির বিষয় না। কারণ ডিজি অফিসে যতগুলো লোক আছে তার দশগুণ লোক আছে মাঠে। তিনি তো নির্বাচিত না। যদি ভোটাভুটি হয় তাহলে সারা বাংলাদেশ দুই ভাগ হলেও বেশিরভাগ লোক তাকেই চাইবে।

বিএসএমএমইউতে উপাচার্য নিয়োগ নিয়ে অস্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা উপাচার্য নিয়োগ দিয়েছি। এটা করতে অনেক সময় লেগেছে। কারণ পুরো স্ট্রাকচার ভেঙে গেছে। আমি যখন তার বিষয় প্রস্তাব দেই তখন আমার চাকরির বয়স চার ঘণ্টা। আজকে চতুর্থ দিনে তিনি জয়েন করেছেন। তাকে যদি কর্মস্থলে ঢুকতে না দেয় তাহলে তিনিই বলবেন তিনি কি চান।


এই বিভাগের আরো খবর