শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

দুই আসনে ভোট – আজকের মধ্যে অস্ত্র জমা না দিলে মামলা

মাহফুজ জাহিদ
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আগামীকাল ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৪ শাখার উপসচিব আবেদা আফসারী স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রধারীদের (কর্মরত সামরিক ও অসামরিক কর্মকর্তা ব্যতীত) নির্ধারিত সময়ের মধ্যে তাদের অস্ত্র নিকটস্থ থানায় জমা দিতে হবে। যেসব অস্ত্র এরইমধ্যে ফেরত নেওয়া হয়েছে, সেগুলো ৮ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট থানায় লাইসেন্সধারী নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র/গোলাবারুদ জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।তবে যেসব আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারি বা অনুমোদিত আর্মস ডিলারের কাছে জমা রয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর