শনিবার, ০২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

‎দূর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ (১৮ আগস্ট) সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে নানা কর্মসূচি পালন করা হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে, কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্তর থেকে একটি র‍্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম।
‎এছাড়াও স্থানীয় তিনজন সফল মৎস্যচাষি মাছ চাষের উপরে বক্তব্য রাখেন তারা হলেন, যুগীশো গ্রামের মৎস্যচাষি গোলাম সাকলায়েন, কিসমত তেকাটিয়া গ্রামের শমসের আলী, সমাজ সেবক হিসেবে বক্তব্য রাখেন পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম।

‎বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়। ‎পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় অফিসার আজগর আলীসহ ‎উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর