শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নানা আয়োজনে এমটিবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৫:৪১ পূর্বাহ্ন

অর্থনৈতিক ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নিজেদের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এছাড়া দিনটি এমটিবি টাওয়ার এবং দেশব্যাপী এমটিবির বিভিন্ন শাখা ও উপশাখাগুলোতেও উদযাপন করা হয়েছে। পুরো সপ্তাহজুড়ে এমটিবি নিজেদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর ঢাকার গুলশান এভিনিউতে অবস্থিত ব্যাংকটির কর্পোরেট হেড অফিস এমটিবি সেন্টারে কেক কেটে উদযাপন শুরু করা হয়।
সপ্তাহব্যাপী এই উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে এমটিবির গ্রাহক, অংশীজন ও কর্মীদের অংশগ্রহণ করেন। এমটিবি ফাউন্ডেশন তাদের নবম ‘ব্রেভারি অ্যান্ড কারেজ’ অ্যাওয়াডের মাধ্যমে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি)- এর দলনেতা প্রয়াত সৈয়দ শাহ আলমকে সম্মানিত করে, যিনি ‘আম্ফান’-এ মৃত্যুবরণ করেন। পাশাপাশি এমটিবি সিএমএসএমই স্টিমুলাস লোনডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট রিকগনিশন অনুষ্ঠানের আয়োজন করে। এমটিবিয়ানদের সন্তানদের জন্য ‘অপরূপ বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া এমটিবি আরো বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে ছিল ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় এমটিবি প্রাঙ্গণে এমটিবিয়ানদের জন্য ‘হেলথ চেক আপ’ এবং আটটি রিয়েল এস্টেট, পাঁচটি অটোমোবাইল প্রতিষ্ঠান ও দুটি মার্চেন্ট গ্রাহকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়। ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউতে অবস্থিত এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে গত রোববার অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। তাতে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব গ্রুপ (আইসিসি) গৌতম প্রসাদ দাস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) তারেক রিয়াজ খান এবং এমটিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর