সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

নান্দাইলে মুক্তিযোদ্ধাদের ব্যবহারিক জিনিসপত্র নিয়ে সাংবাদিকের ব্যতিক্রমী উদ্যোগ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে ১৬ই ডিসেম্বর মহান জাতীয় দিবসে প্রয়াত মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতিবিজড়িত ব্যবহারিক জিনিসপত্র নিয়ে ব্যাতিক্রমী আয়োজন করা হয়েছে।

গত দুই বছর যাবত মুক্তিযোদ্ধা কর্ণার নামে ব্যাতিক্রমী এ আয়োজনটি করে আসছেন কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক আলম ফরাজী। শনিবার নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজিত চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের এক কর্ণারে স্থান পেয়েছে এ মুক্তিযোদ্ধা কর্ণার।

যেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত ব্যবহারিক জিনিসপত্র এক নজর দেখতে তরুন প্রজন্মের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার সাধারন মানুষ দলে দলে মুক্তিযোদ্ধা কর্ণারে ভিড় জমাচ্ছে। উক্ত কর্ণারে প্রয়াত অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত হাতের লাঠি, কড়ম, চশমা, জামা-কাপড়, সনদপত্র, প্রদীপ সহ স্মৃতি বিজড়িত নানা ধরনের জিনিসপত্র সারি সারিভাবে রাখা হয়েছে।

পাশাপাশি ব্যবহারকারী মুক্তিযোদ্ধাদের নাম ও ছবি টাঙ্গানো রয়েছে। ফলে তরুণ প্রজন্ম সেগুলো দেখে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে জাগ্রত করে দেশপ্রেমে আবদ্ধ হবে। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল মুক্তিযোদ্ধা কর্ণারটি পরিদর্শন করে উদ্যোগ গ্রহনকারী সাংবাদিক আলম ফরাজীকে ধন্যবাদ জানান এবং আগামী প্রজন্মের জন্য এই উদ্যোগটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপন করার জন্য কথা বলবেন বলে আশ্বস্ত করেন।


এই বিভাগের আরো খবর