রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির বিশ্ব পরিবেশ দিবসে ফুলপুরে ফলজ গাছের চারা বিতরণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কাপাসিয়ায় পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন

 মনির হোসেন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

‎আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং মধ্যপাড়ায় মেয়র পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৩ জুন) সন্ধ্যায় ভোলাচং মধ্যপাড়ার বাচ্চু মিয়ার বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ মুরব্বি বাচ্চু মিয়া। স্থানীয় বাসিন্দা গতু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, আলী হোসেন, মনির ফাইসটু, মোনাব্বর হোসেন, আলী আজগর, নুরুল ইসলাম, কুদ্দুছ মিয়া, শিক্ষক শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাজাহান মিয়া, গিয়াস উদ্দিন, আলী আজ্জমসহ স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এসময় বক্তব্য দেন হোসেন মিয়া, আতিকুর রহমান শিবলু, মামুন মিয়া, নাছির চৌধুরী, রুবেল মিয়া, রিয়াদ, মানিক মিয়া, কাদির মিয়াসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন ফারুক আহমেদ। একজন যোগ্য, সাহসী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে তারা তাকে মেয়র পদে দেখতে চান। উন্নয়ন, সুশাসন ও জনসেবার প্রত্যাশায় তারা ফারুক আহমেদের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

‎মেয়র প্রার্থী ফারুক আহমেদ বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি আধুনিক ও উন্নত নবীনগর পৌরসভা গড়ে তুলতে কাজ করবো। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”


এই বিভাগের আরো খবর