শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় মিথ্যা অপবাদ দিয়ে বৃদ্ধাকে মারপিট: প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় মিথ্যা নারী কেলেংকারীর অপবাদ দিয়ে বৃদ্ধ কওসার গাজী (৬২)কে মারপিট ও লাঞ্চিত করে থানা ও পুলিশ ফাঁড়িতে পৃথক অভিযোগ দিয়েছে প্রতিপক্ষ স্বামী ও স্ত্রী।

এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে। বুধবার সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিপক্ষ কবির গোলদারদের বিরুদ্ধে এ বিষয়ে শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেন। বৈঠাকে সকলেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
ভুক্তভোগী কওছার গাজী জানান, গত শুক্রবার বিকেলে চায়ের দোকানে বসে ছিলেন। সেখান কবিরের বাবা সোনা গোলদার তার সাথে কথা আছে এই বলে একটু দুরে মাঠের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় কোন কথা না বলেই  কওছার গাজীকে মারপিট শুরু করে এবং বলে তুই আমার বউমাকে হাত ধরে টানছির কেনো? একই সাথে তার বউমা তকে জুতা পেটা করে ও দাড়ি ধরে টানাটানি করেন। যা প্রত্যক্ষ স্বাক্ষী মুজিবর রহমান এ ঘটনার বর্না দেন।
কবির গোলদারের চাচা বিশে গাজী বলেন, অহেতুকভাবে কওছারকে মারপিট করেছে। কওছার বৃদ্ধ মানুষ। তার নামে কখনও এ ধরনের কথা শোনা যায়নি। আমি বিষয়টি জানতে চাইলে আমার সাথেও খারাপ ব্যবহার করে। মামলা করলে কওছার করতে পারে কিন্তু উল্টো আমার ভাইপো ও তার বউ পৃথক অভিযোগ করছে।
এলাকাবাসী আরও জানান সোনা গোলদাররা মানুষের নামে মিথ্যা অভিযোগ ও মামলা করে অবৈধ ভাবে টাকা আদায় করে। গত বছর একজনের কাছ থেকে এভাবে বিশ হাজার টাকা আদায় করেছিলো।
এ সময় উপস্থিত শ’শ লোক তাদের শাস্তি দাবী করেন।


এই বিভাগের আরো খবর