রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

ফেনীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেলো আড়াই লাখ শিশু

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
শনিবার, ১ জুন, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন

ফেনীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম। এসময় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এবার জেলাজুড়ে ২ লাখ ৫৬ হাজার ২০৯ জন জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়।

আজ শনিবার সকাল ৮টায় ভিটামিন এ প্লাস কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত জেলায় ১ হাজার ১৩০টি অস্থায়ী, ৮টি স্থায়ী ও ভ্রাম্যমাণ ৪টিসহ ১ হাজার ১৪২টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে। এদিকে ফেনী পৌরসভার টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শিশুদের টিকা খাইয়ে দেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এসময় পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা: কৃষ্ণপদ সাহা সঙ্গে ছিলেন।

চিকিৎসকরা জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। রাতকানা, কনজাংটিভার শুষ্কতা, বিট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষতসহ নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা না হলে মানুষ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে। ভিটামিন এ শুধুমাত্র রাতকানা রোগ প্রতিরোধ নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ধরনের রোগ থেকে শিশুতে বাঁচাতে প্রতি বছর দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সরকারী নির্দেশনা মতে শনিবার জেলার টিকাদান কেন্দ্রগুলোতে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩২ হাজার ৩৭১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৮৩৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৩১ হাজার ৬৪৯ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৮৩৮ জন শিশুকে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানোর হয়। প্রতি কেন্দ্রে দুইজন করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বাস্থ্যকর্মী সহ ৭০০ থেকে ৮০০ জন এ ক্যাম্পেইনে নিয়োজিত থাকবে।


এই বিভাগের আরো খবর