রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: সম্প্রীতি ও ঐক্যের আহ্বান নান্দাইলে ধানের শীষের বিরুদ্ধে প্রচারনায় থাকা সেই নেত্রী এখন সংরক্ষিত আসনে এমপি প্রার্থী আনোয়ারায় ছাত্রলীগ সংগঠক আটক টাকায় অভাবে কিডনি রোগী অনিল চন্দ্রের চিকিৎসা বন্ধ পাইকগাছা উপজেলা কমপ্লেক্সের ৫ তলা নতুন ভবন হস্তান্তরে জট, ব্যাহত জনসেবা কৃষিবিদ ড. মামুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সদস্য মনোনীত সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবে বিএনপি শিক্ষার্থীদের রাস্তায় দাড় করিয়ে রাখা যাবে না : এমপি আবুল কালাম ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি সুনামগঞ্জে ১০ দফা দাবি: দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জামালপুরে দারুল আরকাম মেধা পুরস্কার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেবা আমিনা গাজী যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক নির্বাচিত মাদকবিরোধী অভিযানে পুলিশকে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের নবগঠিত কমিটির অভিষেক দেখার হাওরে কৃষকের কান্না: বাঁধ ভেঙে ডুবছে হাজারো পরিবারের স্বপ্ন মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন ও স্ত্রী আটক বগুড়ার শিবগঞ্জে পাইলট বালিকা ও গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ১৬ বছরে ধূলিস্যাৎ করা হয়েছে : অর্থমন্ত্রী সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল কর্ণফুলীতে উল্টো পথে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু নিম্ন পদে চাকুরী করেও নান্দাইল ভূমি অফিসে সেবা দিয়ে যাচ্ছে আলম কাউখালীতে স্কুল ফিডিংয়ে নিম্নমানের পঁচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে রেখে গেলেন পাষণ্ডরা ধর্ষণ মামলায় মূল আসামীকে পালানোর সুযোগ, মা-বোন গ্রেফতার দমদমায় গণসংযোগে হাজী আশরাফ উদ্দিন, মসজিদে দিলেন ৪টি এসি

ফেনীতে রেমালের প্রভাবে ঝড়ো বৃষ্টি, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
সোমবার, ২৭ মে, ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফেনীতে ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। একই সাথে তীব্র ঝোড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে জেলার ৪ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে। গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়।

জানা গেছে, রেমালের প্রভাতে গতকাল রোববার রাত থেকেই উপজেলাগুলোতে বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। বিশেষ করে উপকূলীয় উপজেলা সোনাগাজীতে মধ্যরাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জেলা শহরে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে অধিকাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
সোনাগাজী উপজেলার বাসিন্দা আবুল বাশার জানান, ঝুণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাত থেকে। সাথে ঝড়ো বাতাস বইছে। অধিকাংশ জায়গায় বিদ্যুতের তারে গাছ পড়ায় বিদ্যুৎ নেই।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, রাত থেকেই ঝোড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্থ হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, রাত থকে বাতাস হচ্ছে। এতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক নেই। গাছপালা তারের ওপর পড়েছে সেটি সরিয়ে নিতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।
ফেনী আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ঝুর্ণিঝড়কে কেন্দ্র করে জেলায় ৭৬টি মেডিক্যাল টিম গঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মহিলা ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা ছিল। স্থানীয় প্রশাসনের উদ্যোগে রোববার রাত থেকে আশ্রিতদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা, ২ মেট্রিক টন চাল, ১ লাখ টাকার শিশুখাদ্য ও ১ লাখ টাকা গোখাদ্য ক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর বরাদ্দ দেয়া হয়েছে।’


এই বিভাগের আরো খবর