রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কে গরুবাহী ট্রাকে লুট,আটক ২

নাটোর প্রতিনিধি
রবিবার, ৯ জুন, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে মহাসড়কে গরুবাহী ট্রাক ব্যারিকেড দিয়ে ৪ গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের মারপিটে গরু ব্যবসায়ী আহত হয়।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মাঝগাঁও সূতিরপার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করেছে পুলিশ। আহত ব্যবসায়ীর নাম দবির উদ্দিন প্রামানিক (৫৬)। সে পাবনা ঈশ্বরদীর সারিকাজি গ্রামের মৃত সিরাজ উদ্দিন প্রামানিকের ছেলে। আটক ট্রাকের চালক পাবনার চাটমোহর উপজেলা মথুরাপুর গ্রামের মোতাহার আলীর ছেলে আবদুল আলীম (৩২) ও চালকের সহকারী পাশ^বর্তী আনকুটিয়া গ্রামের আবদুল মান্নান শিকদারের ছেলে স্বাধীন হোসেন (২০)।

গরু ব্যবসায়ী দবির উদ্দিন জানান, শনিবার বিকেলে সে বড়াইগ্রামের রাজাপুর বাজারের শাজাহান কবিরের ৪টি গরু কোরবানির বাজারে বিক্রি করার জন্য ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝগাঁও সূতিরপার এলাকায় পৌঁছালে অপর একটি খালি ট্রাক সামনে এসে ব্যারিকেড দেয়। কিছু বুঝে উঠার আগেই ডাকাত দলের সদস্যরা তার চোখে শুকনা মরিচের গুঁড়া দিয়ে মারপিট করে এবং তাকে গাছের সাথে বেঁধে পিস্তল ধরে রাখে। ডাকাতদল ১০ মিনিটের মধ্যেই সবগুলো গরু তাদের নিজেদের ট্রাকে উঠিয়ে নিয়ে চলে দ্রæত চলে যায়। প্রায় ১ ঘন্টা চেষ্টা করে বাঁধন খুলে পাশের বাড়িতে গিয়ে থানা পুলিশকে জানায় সে।

খবর পেয়ে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। দবিরউদ্দিন আরও জানায়, আমার ভাড়াকৃত ট্রাকের চালক ও সহকারী এ ঘটনার সাথে জড়িত। কেননা, তারা ট্রাক থামিয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন।
ওই গরুগুলোর মালিক শাজাহান কবির জানান, লুট হওয়া ৪টি গরুর বাজার মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতদলের ব্যবহৃত ট্রাক চিহ্নিত ও গরুগুলো উদ্ধার করতে পুলিশ রাত থেকেই অভিযান চালিয়ে যাচ্ছে।


এই বিভাগের আরো খবর