শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘ক্যারিয়ার গঠনের কৌশল ও কর্পোরেট প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

বর্তমান বিশ্বে প্রযুক্তি ও বাজার পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক প্রস্তুতি ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ক্যারিয়ার গঠন এবং নিয়োগকর্তাদের প্রত্যাশা পূরণ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ।

আজ শনিবার (২৭ জুলাই) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সেমিনারে কর্পোরেট জগতের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট জগতের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম। তিনি তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু সনদধারী হলেই চলবে না বরং তাদের হতে হবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ, সিদ্ধান্ত গ্রহণে সৃজনশীল এবং মানিয়ে চলার সক্ষমতায় পারদর্শী।

তিনি আরও বলেন, কর্পোরেট নিয়োগকর্তারা এখন এমন কর্মী খোঁজেন, যারা কেবল কাজ জানেন না বরং প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার মানসিকতা রাখে। শেহজাদ মুনিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্মজীবনের শুরুতেই ধৈর্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নিজের দীর্ঘ পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, তা থেকে উত্তরণের উপায় এবং সফলতা অর্জনের কথাও শেয়ার করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য শাহনীলা তাজরীন আজহার। তিনি বলেন, ক্যারিয়ারে সফল হতে হলে আত্মবিশ্বাসের পাশাপাশি প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, দলগত নৈপূর্ণতা এবং নৈতিক মূল্যবোধ। তিনি শিক্ষার্থীদের মাঝে নারী নেতৃত্ব, উদ্যোক্তা মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কের আলোকপাত করেন।

সেমিনারে সম্মানিত অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, বিইউ’র মূল লক্ষ্য কেবল ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ ও মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সেই লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করে থাকে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোজাক্কেরুল হুদা। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা প্রতিদিন বাড়ছে। বিশ্ববিদ্যালয়গুলোকে উচিত তাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা শুধু চাকরি খুঁজবে না বরং চাকরি তৈরি করবে। বিইউ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য সে চেষ্টা অব্যাহত রেখেছে।

শিক্ষার্থীরা বলেন, এমন অনুষ্ঠান তাদের বাস্তব জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আত্ম উন্নয়নের অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশ ইউনিভার্সিটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারটি ছিল প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে পরিপূর্ণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।


এই বিভাগের আরো খবর