রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (Annual Performance Agreement:2020-2021) বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরষ্কার পেল ঢাকা ওয়াসা

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৯ জুন, ২০২২, ১:৩৮ অপরাহ্ন

২৮ জুন ২০২২ তারিখ, মঙ্গলবার অপরাহ্নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (Annual Performance Agreement:2020-2021) বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরষ্কার পেল ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসা’র ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এম. পি এর কাছ থেকে পুরষ্কারের স্মারক ও সনদ গ্রহন করেন। স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০ (বিশ) টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৮.৫০ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করে। এজন্য ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মহান আল্লাহ্’র কাছে শুকরিয়া জানান। পাশাপাশি ঢাকা ওয়াসা’র সকল কর্মকর্তা/কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা ওয়াসা’র সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বস্তুতঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রত্যক্ষ দিক নির্দেশনায় ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচীর মাধ্যমে বিগত ১০ (দশ) বছরে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করেছে। ঢাকা ওয়াসা রাজধানীবাসির পানির চাহিদার উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা ওয়াসা পানি সরবরাহের ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে আজ ‘রোল মডেল’। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এম. পি ঢাকা ওয়াসা’র সমূদয় কর্মকান্ড সঠিক নির্দেশনা ও সহযোগিতা দিয়ে ঢাকা ওয়াসা’র কাজে গতি এনেছেন। এজন্য ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রসহ বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর