শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বিপিএলের প্রথম দিনেই যেসব রেকর্ড হলো

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বিগত কয়েকটি বিপিএল দেখে মানুষ যেন টুর্নামেন্টটি থেকে আগ্রহ হারিয়ে ফেলে ছিল। তবে একাদশ বিপিএলের শুরুটা অতিতের সব অতৃপ্তি মিটিয়ে দিয়েছে একদিনেই। টুর্নামেন্টটির উদ্বোধনী দিনেই চমকে দিয়েছে দর্শকদের। মিরপুরের রান খরা পরিণত হয়েছে রান বন্যায়।

উদ্বোধনী দিনের দুইটি ম্যাচেই উঠেছে চার-ছক্কার ঝড়। আর তাতেই বিপিএলের ইতিহাসে এবারই প্রথম একদিনে ৩টি ১৯০ ছাড়ানো ইনিংসের দেখা মিললো। শুধু তাই না, প্রথম দিনের সাপেক্ষে এবারেই সবচেয়ে বেশি রান উঠেছে বিপিএলে।

২০১২ সালে অনুষ্ঠিত বিপিএলের প্রথম আসরের ১ম দিনে হয়েছিল ৬৯১ রান। সেদিনের দুই ম্যাচের চার ইনিংসে সিলেট রয়্যালস তুলেছিল ১৬৫, জবাবে বরিশাল বার্নার্স করে ১৬৭ রান। পরের ম্যাচে চিটাগাং কিংসের সংগ্রহ ছিল ২০৪। দুরন্ত রাজশাহী থেমেছিল ১৫৩ করে। উদ্বোধনী দিনের হিসেবে গত ১ যুগ ধরে টিকে ছিল এই রেকর্ড।

আর সেটা ভাঙলো ২০২৫ সালের আসরে। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর ১৯৭ রানের জবাবে ফরচুন বরিশালের স্কোর ২০০। আর পরের ম্যাচে রংপুর রাইডার্সের স্কোর ছিল ১৯১। ঢাকা ক্যাপিটালস থেমেছে ১৫১ রানে। সবমিলিয়ে রান হয়েছে ৭৩৯। যেটা বেশ বলার মতো রেকর্ড।

বিপিএলের উদ্বোধনী দিনে সর্বোচ্চ রান
বিপিএল ২০২৫ – ৭৩৯ রান
বিপিএল ২০১২ – ৬৯১ রান
বিপিএল ২০১৩ – ৬৬৩ রান
বিপিএল ২০২৪ – ৬৪৭ রান

উদ্বোধনী দিনে দলীয় সংগ্রহের বিচারেও শীর্ষ ৫-র গতকালের তিনটি দলের স্কোর জায়গা করে নিয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে প্রথম দিনে সর্বোচ্চ স্কোরের রেকর্ড এখনো ২০১২ সালে চিটাগাং কিংসের করা ২০৬ রান। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্স করেছিল ২০৪ রান। এরপরেই আছে গতকালের ৩ ইনিংস। যেখানে ফরচুন বরিশাল করেছে ২০০। দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্সের স্কোর যথাক্রমে ১৯৭ ও ১৯১।

উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ রানেও হয়েছে রেকর্ড। দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বির সামনে সুযোগ ছিল মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের উদ্বোধনী দিনে সেঞ্চুরি করার। ২০১২ সালে বরিশাল বার্নার্সের জার্সিতে ১০১ রানে অপরাজিত ছিলেন ক্রিস গেইল। এরপরেই আছে গতকাল ইয়াসির রাব্বির করা ৯৪ রান।

উদ্বোধনী দিনে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর
১০১* – ক্রিস গেইল, প্রতিপক্ষ সিলেট রয়্যালস (২০১২)
৯৪* – ইয়াসির রাব্বি, প্রতিপক্ষ ফরচুন বরিশাল (২০২৪-২৫)
৮৪* – ওয়াইস শাহ, প্রতিপক্ষ খুলনা রয়্যাল বেঙ্গলস (২০১৩)

ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচটা অবশ্য বিপিএলের ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছে আরও একটা কারণে। বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হওয়ার ম্যাচ ছিল এটিই। তবে, এই রেকর্ডটা যৌথ। গত মৌসুমেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচে দুই দল মিলে ২৯টি ছক্কা মেরেছিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিলেন কুমিল্লার ব্যাটসম্যানরা। বাকিগুলো চট্টগ্রামের।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা
২৯ ছক্কা – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম (২০২৩-২৪)
২৯ ছক্কা – ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, মিরপুর (২০২৪-২৫)
২৭ ছক্কা – ঢাকা গ্ল্যাডিয়েটর্স বনাম সিলেট রয়্যালস, মিরপুর (২০১২-১৩)

বরিশাল-রাজশাহী ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা মেরেছেন রাজশাহীর ইয়াসির আলী। বরিশালের ফাহিম আশরাফের ছক্কা ৭টি। এ ছাড়া এনামুল হক ৫টি, মাহমুদউল্লাহ ৪টি, শাহিন আফ্রিদি ৩টি, তামিম ইকবাল ও মোহাম্মদ হারিস ১টি করে ছক্কা মেরেছেন। আর উদ্বোধনী দিনের সাপেক্ষে এটাই সবচেয়ে বেশি ছক্কা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর