শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিসিকে উদ্যোক্তারা পাবেন মর্টগেজ ছাড়া যুবঋণ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ১:৩২ অপরাহ্ন

অর্থনৈতিক ডেস্ক :
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেছেন, প্রণোদনা ঋণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে ১৬ দফা সুপারিশ করেছে বিসিক। ৩৫ বছরের নিচের উদ্যোক্তারা মর্টগেজ (বন্ধক দলিল) প্রদান করতে ব্যর্থ হলে সেক্ষেত্রে যুবঋণ প্রদান করা হবে এবং এ লক্ষ্যে জেলা এসএমই ঋণ মনিটরিং কমিটিতে জেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে কো-অপ্ট করার ব্যবস্থা করতে হবে। গত বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ৬৪ জেলার প্রধান কর্মকর্তাকে ‘বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ নিয়মাচার ও পরিচালনা কৌশল’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিসিকের প্রধান কার্যালয়ের কম্পিউটার ল্যাবে জুম অনলাইনের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ঘোষণা করেন বিসিক চেয়ারম্যান। এ সময় তিনি ঋণ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য ও মুজিব শতবর্ষের ওপর আলোচনা করেন। বিসিক প্রশিক্ষণ শাখা প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করে।
বিসিক চেয়ারম্যান বিসিকের নিজস্ব তহবিলের ঋণ, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ঋণ ও যুবঋণ এই তিন ধরনের ঋণের নির্দেশনা প্রদান করেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনুষ্ঠেয় বিসিক মেলার নাম পরিবর্তন করে ক্ষুদ্র উদ্যোক্তা হাট/বাজার করা, নিবন্ধন বৃদ্ধি করা, উদ্যোক্তা/শিল্পের ডাটাবেজ তৈরি করা, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দেয়া, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ইত্যাদিসহ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন বিসিক চেয়ারম্যান। তিনি আরও বলেন, বিসিকে ওয়ান স্টপ সার্ভিস চালুসহ অনলাইন মার্কেটিংয়ের ব্যবস্থা খুব শিগগিরই করা হচ্ছে।
বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ বিসিকের ঋণ কার্যক্রম নিয়মাচার ও পরিচালনা কৌশল বিষয়ে; বিসিকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার ঋণগ্রহীতা নির্বাচনের কৌশল বিষয়ে এবং বিসিকের নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি এম রব্বানী তালুকদার উদ্যোক্তাদের ঋণের পরিমাণ নির্ণয়, প্রয়োজনীয় জামানত/ডকুমেন্টেশন ও ঋণ মনিটরিং/আদায়ের কৌশল সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।

 


এই বিভাগের আরো খবর