বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভিনির লাল কার্ড, তবু জয় নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল

অনলাইন ডেস্ক :
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : প্রতিপক্ষের মাঠ এমনিতেই যে কোনো দলের জন্য কঠিন। তার ওপর যখন শুরুতে গোল হজম করে বসা হয়, তাহলে তো কথাই নেই! পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় সে সময় দলের একজন লাল কার্ড দেখে বসলে। এসব প্রতিকূল পরিস্থিতির সবগুলোই হয়েছে গত রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচে। ভিনিসিয়ুস জুনিয়র দেখেছেন লাল কার্ড। তবে লুকা মদ্রিচ আর জুড বেলিংহামের গোলে সে সব প্রতিকূলতা এড়িয়ে ২-১ ব্যবধানের জয় নিয়ে রিয়াল মাদ্রিদ চলে গেছে লা লিগার শীর্ষে।

ভ্যালেন্সিয়ার মেস্তায়ায় এই ম্যাচটা হওয়ার কথা ছিল গেল অক্টোবরে। কিন্তু তখন ভ্যালেন্সিয়ায় বন্যার কারণে ম্যাচটা সরিয়ে নেওয়া হয়। তখন রিয়াল মাদ্রিদ প্রায় ১০ লাখ ইউরো অনুদান দিয়েছিল বন্যা দুর্গতদের জন্য, সেজন্যে কাল মেস্তায়ায় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় অধিনায়ক লুকাস ভাসকেজের হাতে।

ম্যাচ শুরুর পর থেকে রিয়াল মাদ্রিদ খানিকটা খাবি খেয়েছে। প্রথমার্ধে হুগো দুরোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ভ্যালেন্সিয়া। সেই গোল বিরতির আগে আর শোধ করা হয়নি রিয়ালের।

বিরতির পর একাধিক সুযোগ এসেছে দলের সামনে। প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে জুড বেলিংহামের শট বারপোস্টে লেগে ফিরে আসে। একটু পর তার একটা গোল হতে হতেও হয়নি ভিএআরের বাগড়ায়। যার ফলে সময় যত গড়াচ্ছিল, রিয়ালের মরিয়া ভাবটাও বাড়ছিল।

৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড পরিস্থিতিটা আরও জটিল করে তোলে। প্রতিপক্ষ বক্সে চ্যালেঞ্জের শিকার হন ভিনি, সেখান থেকে উঠে দাঁড়িয়ে তিনি রীতিমতো ধাক্কাই মেরে বসেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে। ভিএআর দেখে এসে রেফারি তাকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় দলটা।

এরপরই কামব্যাকের গল্প লেখে রিয়াল। ৮৫ মিনিটে মদ্রিচ, যোগ করা অতিরিক্ত সময়ে বেলিংহামের গোল রিয়ালকে এনে দেয় দারুণ এক জয়।

মেস্তায়ায় এই জয়ের পর রিয়াল ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে দলটা। রিয়ালের সমান সংখ্যক ম্যাচ খেলা বার্সেলোনা তাদের চেয়ে পিছিয়ে আছে পাঁচ পয়েন্টে।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর