রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভৈরবে পৌরসভার বাজেট ঘোষণা

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ)
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

২০২৫ -২০২৬ অর্থবছরের জন্য ভৈরব পৌরসভার ১ শ ১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত ১ শ ১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকা উদ্বৃত দেখানো হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য পানি সরবরাহ, শহর অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা পরিস্কার – পরিচ্ছন্নতা এবং অর্থ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে।

বাজেট ঘোষণা উপলক্ষে, আজ মঙ্গলবার ভৈরব পৌরসভার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, ভৈরব পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যন্যদের মাঝে নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব থানার পরিদর্শক তালেব হোসেন, সহকারী লাইসেন্স পরিদর্শক তুহিনুর রহমান মোল্লা,লাইসেন্স পরিদর্শক আক্তারুজ্জামান, বাজার পরিদর্শক মোঃ নবী হোসেন প্রমূখসহ পৌরসভার কর্মকর্তা -কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে

৩৬ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ২১২ টাকা, উন্নয়ন বাজেট প্রাপ্তি ধরা হয় ৭৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৩১৭ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয় ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয় ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা, উদ্বৃত ধরা হয় ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা।
তার মধ্যে পৌর কর আদায় ধরা হয় ৬ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর  কর আদায় ধরা হয় ৭ কোটি টাকা। অন্যান্য আয় ধরা হয় পেশা ও ব্যবসা বানিজ্য কর, পৌর মার্কেট ভাড়া, বিভিন্ন ইজারা, পৌর পার্ক, ভূমি অধিগ্রহন ক্ষতিপূরণ পাওয়া ইত্যাদি। ব্যয় ধরা হয় ভূমি অধিগ্রহন ( ডাম্পিং স্টেশন)  ৬ কোটি টাকা, সাধারণ সংস্থাপন ( ১১ টি উপখাত) ৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, অবকাঠামো নির্মাণ ৭৪ কোটি ২ লাখ ২০ হাজার, পানির লাইন ১ কোটি, পরিচ্ছন্নতা কর্মী মুজুরি ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়াও বিজ্ঞাপন, পৌর সম্পত্তি খাজনা, হাট সরকারী কোষাগারে জমা, ছাপা খরচ, সামাজিক ধর্মীয় ও হতদরিদ্র বিয়ে ও খেলাধূলা অনুদান, স্যানিটেশন, মশক নিধন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা, জনসচেতনতা মূলক কাজে একাধিক ব্যয় ধরা হয়েছে উক্ত বাজেটে।


এই বিভাগের আরো খবর