সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

ভোটের সার্বিক কার্যক্রম কমিশন থেকে মনিটরিং করা হবে – ইসি সচিব জাহাঙ্গীর আলম

আনোয়ার হোসেন ত্রিশাল,(ময়মনসিংহ)
শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৮:৪৫ পূর্বাহ্ন

ভোটের সার্বিক কার্যক্রম কমিশন থেকে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিকে পুরো পৃথিবী তাকিয়ে ছিল।

আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছি। ত্রিশাল পৌরসভার উপনির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে তাতে সন্দেহের কোন অবকাশ নেই।

তিনি গত বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম আরো বলেন, ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থীদের সাথে আলাদা বৈঠক করে কমিশনের পক্ষ থেকে তাদেরকে বার্তা পৌছে দিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল পৌরসভা উপনির্বাচনের রির্টানিং কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামীম হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অরিত সরকার, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরো খবর