সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোট শনিবার

ময়মনসিংহ প্রতিনিধি
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোটগ্রহণ হবে শনিবার (১৩ জানুয়ারি)। গত রবিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুর উপজেলার শাবানহাটি ইউনিয়নের ভালুকপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওইদিন স্থানীয় প্রশাসন ভোটগ্রহণ স্থগিত করে দেয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।

গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ওই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন– আওয়ামী লীগ স্বতন্ত্র নাজনীন আলম (ঈগল), আওয়ামী লীগ স্বতন্ত্র শরীফ হাসান অনু (কেটলি), আওয়ামী লীগ স্বতন্ত্র মোরশেদুজ্জামান সেলিম (ফুলকপি), জাতীয় পার্টি (লাঙ্গল) ডাক্তার মুস্তাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টি শফিউল আলম, আওয়ামী লীগ স্বতন্ত্র রমিজ উদ্দিন ও তৃণমূল বিএনপির জামাল উদ্দিন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, একটি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে বাড়ি করে ফিরে যেতে পারবেন।


এই বিভাগের আরো খবর