শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মারা গেলেন সাবেক সংসদ সদস্য-শিল্পপতি আনোয়ার হোসেন

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৪:০১ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আনোয়ার গ্রুপের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। আনোয়ার হোসেন ২০১২ সাল থেকে ডিমেনশিয়া ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মরহুমের নামাজে জানাজা ধানমন্ডি ৭ নম্বর রোডে বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

দেশের পুরোনো উদ্যোক্তাদের অন্যতম আনোয়ার হোসেন। ছোট থেকে শুরু করেছিলেন, এখন আনোয়ার গ্রুপ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী।

‘মালা শাড়ি’ বাংলাদেশের শাড়ির জগতে প্রথম সুপরিচিত ব্র্যান্ড। দেশের মুক্তিযুদ্ধের আগে ও পরে এ শাড়ি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, বিয়ে মানেই ছিল মালা শাড়ি।

আনোয়ার হোসেন ১৯৩৮ সালে ঢাকার আলমীগোলায় (লালবাগ) জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি ধানমন্ডিতে বসবাস করা শুরু করেন। তার বাবা রহিম বখসও ব্যবসায়ী ছিলেন।

ব্যক্তিজীবনে আনোয়ার হোসেন তিন ছেলে ও চার মেয়ের জনক। তার মেয়েরা হলেন শাহীন বেগম, সেলিনা বেগম মালা, হাসিনা বেগম রুমা ও শাহনাজ বেগম মুন্নী। ছেলেরা হলেন মানোয়ার হোসেন, হোসেন মেহমুদ ও হোসেন খালেদ।

ব্যবসায়িক পরিবারে জন্ম নিলেও ১৯৫৩ সালে আনোয়ার হোসেনের আনুষ্ঠানিকভাবে ব্যবসায় হাতেখড়ি হয়। তবে তাদের পারিবারিক ব্যবসার শুরু ১৮৩৪ সালে। তিনি কর্মসংস্থান করেছেন প্রায় ১৪ হাজার মানুষের।

১৯৬৮ সালে তিনি প্রথম বড় কারখানা আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করেন। বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, আবাসন, পলিমার, আসবাব, অটোমোবাইল, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রায় ৩৬টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দ্য সিটি ব্যাংকে চার দফায় চেয়ারম্যান ছিলেন আনোয়ার হোসেন।

রাজনীতিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আনোয়ার গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ

আনোয়ার সিমেন্ট লিমিটেড, আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড, আনোয়ার টেক্সটাইল লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, আনোয়ার সিল্ক মিলস লিমিটেড।

হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড, এ-১ পলিমার লিমিটেড, পাট স্পিনিং মিলস লিমিটেড, অ্যাথেনার আসবাব ও হোমসজ্জা, মাহমুদ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।

আনোয়ার ইস্পাত লিমিটেড, আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড, আনোয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এজি অটোমোবাইলস লিমিটেড (এজি অটো)।

এছাড়া গ্রুপটির মালিকানাধীন আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো হলো- নগর বীমা সংস্থা লিমিটেড, বাংলাদেশ ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফিনান্স), বিডি ফিনান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।


এই বিভাগের আরো খবর