সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

মুক্তাগাছায় দুর্নীতির বিরুদ্ধে তথ্য মেলা ও গণশুনানি অনুষ্ঠিত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৪৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-সনাকের উদ্যোগে দিনব্যাপী তথ্য মেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল থেকে স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ তথ্য মেলা শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

জাতীয় সংসদ সদস্যের নেতৃত্বে র‌্যালিটি ডাকবাংলো মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের ৩০টি স্টল স্থান পায়।

মেলার প্রথম ও দ্বিতীয় অধিবেশনে পৃথকভাবে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সরকারী বিভিন্ন সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বৃদ্ধির লক্ষ নিয়ে ৯টি সরকারী বিভাগের দায়িত্বরত কর্মকর্তা অংশ নিয়ে সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্ন ও অভিযোগের সরাসরি জবাব প্রদান করেন।

অনুষ্ঠানে আলোচনা পর্বে সনাক মুক্তাগাছার সভাপতি অধ্যাপক আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল, উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুল আলম রতন, সনাক সদস্য অধ্যাপক শাহনুর মামুন প্রমুখ।

মেলার দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন প্রতিযোগিতা, গণশুনানি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়।

 


এই বিভাগের আরো খবর