রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

যেসব ব্যাংকে বুধবার থেকে মিলবে নতুন নোট

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ জুন, ২০২২, ৫:১০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন বুধবার থেকে বাজারে নতুন টাকার নোট ছাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভোগান্তি ছাড়াই গ্রাহকরা যেন নতুন টাকার নোট সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের শাখাগুলো থেকে এ টাকা ছাড় করা হবে। তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন টাকার নোট নিতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন হতে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখাসমূহের মাধ্যমে ১০, ২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। এক ব্যক্তির একাধিকবার নোট উত্তোলনের সুযোগ না থাকলেও কোনো ব্যক্তি চাইলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব করপোরেট শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, রূপালী ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখায় পাওয়া যাবে নতুন নোট।

এছাড়া দক্ষিণখানের ডাচ-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংক বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক এ্যালিফেন্ট রোড শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, এবি ব্যাংক প্রগতি সরণি শাখা, আইএফআইসি ব্যাংক শাহজালাল অ্যাভিনিউ শাখা, উত্তরা, প্রিমিয়ার ব্যাংক বসুন্ধরা শাখা, অগ্রণী ব্যাংক রামপুরা টিভি শাখা, জনতা ব্যাংক কচুক্ষেত করপোরেট শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখা, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ডাচ-বাংলা ব্যাংক নিউমার্কেট শাখা।

একইসঙ্গে রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ জেলা শাখা, এক্সিম ব্যাংক নারায়ণগঞ্জের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা, এবং ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা থেকে গ্রাহকেরা নতুন টাকার নোট উত্তোলন করতে পারবেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর