রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭:২২ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে দেশ বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. শাহ্ আজম, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

কনফারেন্সের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো তিনদিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত। গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ন কনফারেন্স হলে সাতটি টেকনিক্যাল সেশন একইসময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

আগামীকাল কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্স এর সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।


এই বিভাগের আরো খবর