বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রানা প্লাজা ট্রাজেডি, দুঃসহ স্মৃতি এখনও তাড়া করছে আহতদের

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : রানা প্লাজা ধসের প্রায় এক যুগ পার হলেও এখনো সেই দুঃসহ স্মৃতি তাড়া করে আহতদের। অনিশ্চতার ঘেরাটোপে এখনো কাটে তাদের সময়। জীবনযুদ্ধে পোড় খাওয়া মানুষগুলোকে পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর।

শরীরে ছয়টি অপারেশনের ক্ষত নিয়ে বেড়াচ্ছেন রানা প্লাজা দুর্ঘটনায় আহত গার্মেন্টস শ্রমিক ইয়া নূর। দুঃসহ সেই স্মৃতি এখনো তাড়া করে তাকে। পায়ের ক্ষত নিয়ে হাঁটতে না পারলেও ২৪ তারিখ আসলেই ক্র্যাচের ওপর ভর করে চলে আসেন ধ্বসে পড়া রানা প্লাজার সেই স্থানে।

ইয়ানূরের মতো প্রায় একই স্মৃতিচারণ করেন আরেক আহত শ্রমিক শিলা। সেই দিনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

২০১৩ সালে ২৪ এপ্রিল সাভার বাসষ্ট্যান্ড এলাকায় সম্পূর্ণ ধ্বসে পড়ে রানা প্লাজা। দুর্ঘটনায় সেদিন প্রাণ হারান ১ হাজার ১৭৫ জন। গুরুতর আহত হন প্রায় ২ হাজার। অনেকের আবার মেলেনি খোঁজ।

ঘটনার পর হয় মামলা, গ্রেফতার হন ভবনের মালিক সোহেল রানা; দেয়া হয় ফাঁসির রায়। তবে অজানা কারণে আজও সেই রায় কার্যকর হয়নি।

শুধু শ্রমিক সংগঠন নয়, দায়ীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তাগিদ বিশিষ্টজনদের।

নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও নিন্মমানের নির্র্মাণ সামগ্রী ব্যবহারসহ ৯ কারণে রানা প্লাজা ধসে পড়ে বলে তখন তদন্ত প্রতিবেদনে জানান গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ।

দীর্ঘ বারো বছরে চারটি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের মামলা নিষ্পত্তি হলেও বাকি তিনটি মামলা নিষ্পত্তির মুখ দেখছে না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর