অর্থনৈতিক প্রতিবেদক : রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে আয় প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। অর্থাৎ গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর আয় বেড়েছে ৬৬.৬৭ শতাংশ। এদিকে অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন ’২১) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৬ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৪ টাকা ১০ পয়সা।