রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

‘লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে’

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৭:০৭ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : চাষিদের জন্য লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, চাহিদার বিপরীতে উৎপাদনের পরিমাণ কম হওয়ায় প্রাথমিকভাবে ৩ লাখ ১৬ টন লবণ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। মাঠ পর্যায়ে লবণের বাস্তব মজুত নিরূপণে জেলা প্রশাসকের নেতৃত্বে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। গত সোমবার (২২ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লবণচাষি ও লবণ মিল মালিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শিল্প সচিব বলেন, ইতোমধ্যে আয়োডিনযুক্ত লবণ আইন ২০২১ জাতীয় সংসদে পাস হয়েছে। শিল্প মন্ত্রণালয় প্রণীত জাতীয় লবণ নীতি ২০২১-এর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ সময় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসন-৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি উৎপাদন মৌসুমের পূর্বে মে মাসে লবণের চাহিদা অনুযায়ী বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে যৌক্তিক সময়ে চাহিদা সাপেক্ষে লবণ আমদানির বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে মর্মে আশ্বস্ত করেন। উৎপাদন খরচ হ্রাসে প্রকৃত লবণচাষিদের মাঝে জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রয়োজনে অধিগ্রহণপূর্বক জমি বরাদ্দের উদ্যোগ নিতে বিসিকের প্রতি আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরো খবর