শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

শফিক রিয়ানের কবিতা : নীলাম্বরী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৪:০৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : এখন আমি নক্ষত্র দেখা ভুলে গেছি—
ভুলে গেছি ছোটবেলার সেই ‘তারায় তারা মিলিয়ে’
ছবির আকৃতি দেওয়ার কৌশল।
যখন তুমি তোমার মিষ্টি সুরে পৃথিবীর সূত্র আবৃত্তি করতে গেলে,
তখন আমি যাযাবর হয়ে বেঁচে ফিরলাম।
বলো তো মেয়ে, কেন এই ভয়? কেন এই হাহাকার?

হাসছো তুমি? বোকা তুমি।
তুমি যে নীল, নীলাম্বরী, নীলের সায়র!
যতবার আকাশ দেখেছি; ততবার
আমার চোখ কেড়ে নিয়েছে ওই নীল দিগন্ত।
প্রতিবার ওই নীল আমায় মনে করিয়ে দিয়েছে
তুমি আছো, তুমি আছো, তুমি আছো।

ওহে নীলাম্বরী, যে পথ কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিকতা,
যে অনল পুড়িয়েছে হাজারো সন্ন্যাসীর মন—
সেই পথেই কেন আমাকে দিতে হলো হামাগুড়ি?

জানো তুমি? আমি ভুলে গিয়েছি পদ্মার তাণ্ডবলীলা
ভুলে গিয়েছি পদ্মা নিমিষেই জমিদারকে
করে তোলে ভূমিহীন, যাযাবর, পরাশ্রয়ী।
আমি জানি না, কেমন করে প্রলয়ঙ্করী
সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ে সৈকতের তীরে—
আমি অনুভব করতে পারি না, দিকহারা নাবিকের ক্লান্তি।
জানো মেয়ে? এসব কিছুর জন্য কে দায়ী?
কেবলই তুমি, শুধুই তুমি, আমার নীলাম্বরী।

হাসছো তুমি? বোকা মেয়ে।
তুমি যে নীল, নীলাম্বরী, নীলের সায়র!
যতবার নদী দেখেছি, যতবার সমুদ্র দেখেছি;
ঠিক ততবার নদী-সমুদ্রের স্বচ্ছ-নির্মল-সহজ
নীলাশ্রু আমাকে কেড়ে নিয়েছে।
তারা আমায় প্রতিনিয়ত মনে করিয়ে দেয়—
তুমি আছো, তুমি আছো, তুমি আছো।

ওহে নীলিমা প্রিয়,
প্রেমের অনলে পুড়িয়ে, ভালোবাসার দহনে জ্বালিয়ে
সবটুকু ‘তুমি’কে আমায় ফিরিয়ে দিও।

শুনেছো তুমি, পৃথিবীর ঘূর্ণনচক্রে অমাবস্যার সাথে লড়াই করে
পূর্ণিমার দখলে থাকা চাঁদটাকেও আর দেখতে পারি না।
যতবার চাঁদ দেখেছি, ঠিক ততবার আমাকে লক্ষ্য করে
ফিরে আসা চন্দ্রজোছনার নীলাবস্থা মনে করিয়ে দেয়,
তুমি আছো, তুমি আছো, তুমি আছো।

ওহে নীল, নীলাম্বরী, নীল সায়রী!
তুমিই আমার আকাশ, তুমিই আমার সমুদ্র, তুমিই আমার জোছনা।
তোমাতে পাই সমুদ্রের গর্জন,
তোমাতে পাই আকাশের হাতছানি,
তোমাতেই পাই জোছনার অকৃত্রিম মোহ।

নীলে খুঁজি আনন্দ, নীলে খুঁজি বিষাদ
নীলে খুঁজি সৃষ্টি, নীলেই হোক ধ্বংস।
নীল যদি আকাশ হয়, তবে নীলই হোক পটাশিয়াম সায়ানাইড।

ওগো চারু প্রিয়তম,
ভালোবাসা জেনে নিও নীল আকাশ সম।
ওহে প্রিয়, সাইন থিটা, কস থিটার হিসেবটা বুকে কষে নিও।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর