শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড শাহ জালাল মিয়াকে পাবনা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি দল। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে রাতেই শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।

আজ শুক্রবার শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। শাহ জালাল মিয়াকে ৪ঠা আগস্ট ছাত্র জনতার উপরে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়।

এছাড়াও তার নামে শাহজাদপুর থানায় ৩টি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকায় ছাত্র জনতার উপরে হামলায় হত্যা ঘটনায় মামলার আসামিও তিনি। এই মামলার প্রধান আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত আ.লীগ নেতা শাহ জালাল মিয়া সাতবাড়িয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ থাকাকালীন কলেজের বিভিন্ন আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে। তৎকালীন উপাধ্যক্ষ শাহাদত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে তার কাছে হিসাব চাইলে তিনি অসদাচরণ করেন। প্রেক্ষাপটে এলাকাবাসী তাকে মারধর করে, এক পর্যায়ে কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য মোঃ লুৎফুর রহমান লাল মিয়ার হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ফেলে, পরবর্তীতে এই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

গ্রেফতারকৃত এই আওয়ামীলীগ নেতার আপন ভাগিনা জামিল হোসেন অভিযোগ করে বলেন, আমার নানা-নানীর সম্পত্তি সে এককভাবে জোড় করে লিখে নিয়ে তাদেরকে বাসায় আটকে রেখে নির্যাতন করতেন। তাদের সাথে আমার মা খালাদের দেখা করতে দেয়া হতো না, নানা নানি মানবেতর জীবন যাপন করা অবস্থায় মারা যায়।

এছাড়া তিনি তিনি উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেও ইতিপূর্বে আওয়ামী লীগ দলের সাথে তার কোন সম্পৃক্ততা ছিল না। টাকার বিনিময়ে পদ কিনে সেই পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন অন্যায় অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। সরকারি দলের প্রভাব খাটিয়ে সে আমাদের উপরে বিভিন্ন সময় জুলুম নির্যাতন ও অত্যাচার করে আমাদের বাড়ি ছাড়া করার উপক্রম করেছে। এবং ভূমিহীনদের কাছ থেকে সরকারি জমি লিজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার শালগারিয়া শশুরবাড়ি থেকে আ.লীগ নেতা শাহ জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হলে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 


এই বিভাগের আরো খবর