শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

শুরুতেই ক্যানসার চিহ্নিত করতে নতুন ডিএনএ পরীক্ষা

স্বাস্থ্য প্রতিবেদক
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

বিশ্বে প্রতি ছয় জনের মধ্যে একজনের মৃত্যু হয় ক্যানসারে। শরীরে ক্যানসার বাসা বাঁধার সঙ্গে সঙ্গেই শনাক্ত করতে পারলে এ মরণব্যাধি থেকে রোগীকে বাঁচিয়ে তোলা সহজ হবে। আমেরিকার একটি জৈবপ্রযুক্তি সংস্থার দাবি, তারা ডিএনএ পরীক্ষার সাহায্যে রোগের শুরুতেই ক্যানসার চিহ্নিত করার পথ খুঁজে পেয়েছে।

তারা জানিয়েছে, তাদের আবিষ্কৃত পদ্ধতিতে ১৮ ধরনের ক্যানসার শুরুতেই চিহ্নিত করা সম্ভব হবে। সংস্থাটির দাবি, ডিএনএ পরীক্ষাটি ভবিষ্যতে ‘গেমচেঞ্জার’র মতো কাজ করতে পারে।

গবেষকেরা দাবি করছেন, রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনগুলোকে পরীক্ষা করে তারা দেখেছেন, ক্যানসার রোগীদের নমুনার সঙ্গে কোনো সুস্থ ব্যক্তির নমুনার পার্থক্য রয়েছে। এমনকি আলাদা আলাদা ক্যানসারের ক্ষেত্রে পৃথক ফল পেয়েছেন তারা। এভাবেই ক্যানসার চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞানীদের সন্দেহ, ক্যানসার প্রোটিন সিগন্যালগুলো লিঙ্গ-বিশেষেও আলাদা বৈশিষ্ট্য বহন করে।

বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষা, অর্থাৎ রুটিন চেক আপে এই প্লাজমা পরীক্ষাটি জায়গা করে নিতে পারে। রোগ প্রতিরোধে জরুরি পদক্ষেপ। সে ক্ষেত্রে কারও শরীরে হয়তো কোনো উপসর্গ নেই, কিন্তু ক্যানসার গোপনেই বাসা বেঁধেছে, এই পরীক্ষায় সেটা ধরা সম্ভব হবে।

গবেষণায় ৪৪০ জনের রক্তের প্লাজমার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে ১৮ রকমের ক্যানসার-আক্রান্ত ছিলেন। ৪৪ জন সুস্থ ব্যক্তি ছিলেন। বিজ্ঞানীদের দাবি, এমন কিছু প্রোটিন পাওয়া গেছে, যেগুলো আর্লি-স্টেজ ক্যানসার চিহ্নিত করতে পারে এবং ক্যানসারের উৎসও সন্ধান করতে সক্ষম। শুধু তা-ই নয়, বিজ্ঞানীদের দাবি, এই পরীক্ষায় নিখুঁত ফলাফলের হার বেশি। ৯৯ শতাংশ সঠিক। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, আরও বেশি সংখ্যক নমুনার ওপরে পরীক্ষা করা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর