অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই)এ তথ্য জানা গেছে।
৩০ জুন সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে বিইএফটিএনের মাধ্যমে পাঠানো হয়েছে। যাদের অ্যাকাউন্টে বিইএফটিএন করা নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বেক্সিমকো ফার্মা। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।