মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সালথা সদরের বাইপাস সড়ক থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে বাইপাস সড়কের ‘আই লাভ’ চত্বরে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. আরিয়ান ইসলাম হৃদয় ও মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন লিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মো. মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সালমান মুন্সি, অর্থ সম্পাদক মো. আকরাম ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সুমন হোসেনসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার (২২ জুন) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেন।


এই বিভাগের আরো খবর