শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

কবিতা

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন সাহিত্য ডেস্ক :
নিশ্চল মন
রেবেকা ইসলাম

নিশ্চল মন

আয়নায় তাকালেই অন্য মুখ
অন্য প্রতিবিম্ব, এ মুখ অচেনা
কিংবা না চেনার ভান করে সরে পড়া
থেমে থাকা ঘড়ির কাঁটার অসহায়ত্ব
ধূসর পলেস্তারার দেয়াল বেয়ে ঝরা
আর বিচলিত করে না,
হুড তুলে চলে যাওয়া বিকেল
চেয়ে চেয়ে দেখি দেখার খাতিরে,
সময় ভাঙে একটু একটু করে
আবার যেনতেন জোড়া লাগে,
রাত্রি ফুরোয়, চোখের পাতায় রোদ
তবুও দীর্ঘশ্বাস ছাড়ি শব্দ করে,
দীর্ঘশ্বাস উড়ে যায়, মিলিয়ে যায়
ভেজালের এই দেশে,
নতুন এক দিনের চিলেকোঠা
আকাশ ছুঁয়ে যায়।

দেখা দেবে প্রেম
(রাশিদা আসমার জন্য)
আনিসুর রহমান

আমি দুনিয়ার এক অকর্মণ্য আদম;
আমার না আছে কর্ম না আছে ধর্ম;
জানি না বুঝি না পথে পথে ঘুরি;
না হয়েছি বাইরের না বা অন্তঃপুরী।

আদমি পথ হারিয়ে ঘরের তালাশ করে;
বাউল এ আদমি ঘর হারিয়ে পথে পড়ে;
ভবে ঘর আর পথের এ কোন কোলাহলে;
এ জীবন না বুঝতেই হৃদয়ে টান দিলে?

হেরে আর হারিয়ে আমার হল না ঘর
পর হয় না যে আপন, আপন হয়ে যায় পর
কলিকাল হারা আমি আজ এ কোনকালে
দেখা দেবে প্রেম আসন্ন যাত্রাকালে !

ভালোবাসার অন্তরিক্ষে
রিপন বর্মন

বৃষ্টির রাতগুলোও লম্বা হয়,
কাঁথা জরানো আদর,
মোমবাতির ডাগর চোখে আলো…
হৃদয় কোণে ভালোবাসা জন্মায়।

তারপরও থেকে যায় জলতেষ্টা,
থেকে যায় অসুখ-বিসুখ, বানের জলের ভয়!
বৃদ্ধ বয়সে একটু ভালোভাবে বাঁচাতে
সঙ্গমের রঙে আঁকা হয় নতুন ছবি।

অচেনা শহর,
সারি সারি ইটের ভাঁজ…
অনেক না পাওয়ার বিকেল শেষে,
চার দেওয়াল জুড়ে লেগে থাকে তবুও,
মায়া বাড়ানোর অদৃশ্য নিশ্বাস।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর