শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

সিলেটের টানা তৃতীয় হার, বড় জয় বরিশালের

অনলাইন ডেস্ক :
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন ক্রীড়া ডেস্ক : বিপিএলের মঙ্গলবারের ম্যাচে সিলেটে স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। এ দিনও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই তানজিম সাকিবের বলে জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে ৩ বলে ৪ রান করেই ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

৬ রানে ২ ওপেনারকে হারালে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে আভাস পাওয়া যায়। তবে সেই লড়াইকে একপেশে করে দিলেন তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। দুজনে মিলে গড়েন ১১৬ রানের জুটি। জয় থেকে যখন মাত্র ৪ রান দূরে বরিশাল, ঠিক তখন নিজের উইকেট বিলিয়ে দেন হৃদয়। ২৭ বলে ৪৮ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।

অন্যদিকে ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে দেন জাহানদাদ খান। আর তাতেই ৭ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল। সিলেটের হয়ে ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মায়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে।

দ্বিতীয় ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলেই বাউন্ডারি মারেন রাকিম কর্নওয়াল। দ্বিতীয় বল ডট হলেও পরের দুই বলে টানা দুটি বাউন্ডারি মারেন দানবীয় এই ব্যাটার। তবে তার ইনিংস তিনি বড় করতে পারেননি। শাহিনকে উড়িয়ে মারতে গিয়ে বল তুলে দেন আকাশে। সহজেই সেই ক্যাচ লুফে নেন মাহমুদউল্লাহ রিয়াদ। কর্নওয়াল ফেরেন ১২ বলে ১৮ রান করে।

তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা পার্টনারশিপ গড়ে তোলেন মুসসে ও জাকির হাসান। জর্জ মুনসে ফিরলে ভাঙে তাদের ৪৯ রানের জুটি। ২৮ রান করা মুনসে ফেরার এক বল পরেই অ্যারন জোন্সকে ফেরান জাহানদাদ। ২ বলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন তিনি।

জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৬ বল খেলে ২৫ রান করা জাকিরকে ফেরান রিশাদ। ব্যাট হাতে এ দিন ব্যর্থ হয়েছেন জাকের আলি। ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন তিনি। রিশাদ হোসেনের বলে মাহমুদউল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিম হাসান সাকিব। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫ বলে ১ রান।

৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মায়ার্স নেন একটি করে উইকেট।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর