বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অবস্থা ভালো দেখে আমার পক্ষে ভোট চাচ্ছেন একরামুল করিম : কাদের মির্জা

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২:২১ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Companiganj-Noakhali.jpg

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে চাওয়ায় উস্মা প্রকাশ করেছেন দলীয় মনোনয়নপ্রাপ্ত আবদুল কাদের মির্জা। তিনি বলেন বলেন, ভোটে আমার অবস্থা ভালো এ কথা শুনে হয়তো তিনি আমার পক্ষে ভোট চাচ্ছেন। এটি তাদের অন্য কৌশল। ভোটের মাঠের অবস্থা খারাপ হলে হয়তো চাইতেন না। গতকাল সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার রুপারী চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি বাংলাদেশের কোনো অনিয়মের কথা বলিনি। আমি বলেছি নোয়াখালীর অপরাজনীতি, অনিয়ম ও আর দুর্নীতির কথা। কিন্তু কিছু মিডিয়া তা এডিট করে প্রচার করছে। আর স্বার্থবাজরা তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কান ভারি করার চেষ্টা করছে। তিনি উপস্থিত জনগণকে উদ্দেশ্যে করে বলেন, আমি কি পর্যন্ত কোথায়ও বলেছি শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করেছেন? কিন্তু এটি অপব্যাখা দিচ্ছে কেউ কেউ। আমি সব সময় বলে আসছি ২০০৮ ও ১৯৯৬ সালে এদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর বিএনপি, জিয়ারউর রহমানের আমল থেকে ভোটকারচুপি শুরু করেছে। মির্জা কাদের বলেন, আমার সঙ্গে ওবায়দুল কাদের নেই, জেলা-উপজেলা আওয়ামী লীগ নেই। ডিসি-এসপি নেই। নির্বাচন কর্মকর্তা নেই। আমার সঙ্গে আছে শুধু জনগণ। ১৬ জানুয়ারির পৌরসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। একজন এমপিরপুত্রের নেত্বত্বে (নাম উল্লেখ করেননি) এ এলাকায় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। তার ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে তিনি বলেন, এলাকার সংসদ সদস্য হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে এখানাকার ভোট সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ করা। যারা তার (ওবায়দুল কাদেরের) শুভাকাঙ্খী তারা দয়া করে তাকে বোঝান। তিনি তো এখন আমার কথা শুনেন না। শুনেন তার শুভাকাঙ্খীদের কথা।

মির্জা কাদের বলেন, আমি যদি ভোটের দিন কোনো অনিয়ম করি তাহলে আল্লাহ যেনো আমার সেদিন মৃত্যু দেন। আমি নিজেও কোনো অনিয়ম করবো না এবং কাউকেও করতে দেব না।

গতকাল রোববার বিকেলে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলবো, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।


এই বিভাগের আরো খবর