শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

অমর একুশে গ্রন্থমেলা, কবে হবে?

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ১০:০৭ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/book.jpg

নিজস্ব প্রতিবেদক : দেশবাসীর কছে বিশেষ করে রাজধানীবাসীর প্রাণের একুশে গ্রন্থমেলার কবে থেকে শুরু হবে সে বিষয়ে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। রোববার মেলা পরিচালনা কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ, প্রকাশক প্রতিনিধিদের পাশাপাশি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের।

শনিবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, রোববার আমরা প্রকাশকদের সঙ্গে বৈঠক করে মেলার তারিখ নির্ধারণ করব। এর বাইরে আর কোনো তথ্য এই মুহূর্তে নেই।

বাংলা একাডেমি সূত্র জানায়, এবারের মেলা শুরু হওয়া নিয়ে এখনও দোটানায় রয়েছে একাডেমি। কারণ, এখনও করোনা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। তবে ফেব্রুয়ারি মাস থেকে করোনার ভ্যাকসিন দেওয়া শুরুর ঘোষণায় মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্র জানায়, মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মার্চের ১৭ তারিখ নির্ধারণ করেছে। তবে ২৬ মার্চ মেলাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সে অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে মেলা শুরুর পর দুই দিন বন্ধ থাকতে পারে।

এপ্রিল মাস থেকে মেলা শুরুর একটি পরিকল্পনা বাংলা একাডেমির রয়েছে। কিন্তু ১২ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান মাসে বইমেলা সেভাবে জমে না ওঠার সম্ভাবনা রয়েছে।

এর বাইরে বিকল্প হিসেবে মে মাসে পবিত্র ঈদুল ফিতরের পর মেলা আয়োজন করতে চায় বাংলা একাডেমি। সে সময়ের বড় প্রতিবন্ধকতা বৃষ্টি।

এসব নানা ধরনের বিকল্পকে মাথায় রেখে মেলা আয়োজন নিয়ে রোববার বৈঠক অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর