রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আইএফসি টেকসই ও সার্বিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দ. এশিয়ার জলবায়ু পদক্ষেপকে উৎসাহ দিচ্ছে

অনলাইন ডেস্ক :
সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫:০১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আএফসি) টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, জনগণের সেবার উন্নতি এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সুরক্ষায় সহায়তা দিতে ২০২২ সালের জুনে সমাপ্ত গত অর্থ বছরে দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য প্রায় দুইশ’ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এক্ষেত্রে তারা কোভিড-১৯’র প্রভাব থেকে বেরিয়ে আসতে দেশগুলোকে সহায়তার ওপর বেশি জোর দেয়।
আলফোনসো গার্সিয়া মোরার কাছ থেকে রাথ হোরোবিৎজ দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং প্যাসিফিককে নিয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক আইএফসি’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর, এই বিশাল অংকের প্রতিশ্রুতির কথা প্রকাশ করা হলো। মোরা বর্তমানে ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল বিষয়ক আইএফসি’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চল বিষয়ক আইএফসি’র ভাইস প্রেসিডেন্ট রাথ হোরোবিৎজ বলেন, ‘আমি এ অঞ্চলে যোগ দিতে এবং এ প্রতিষ্ঠানের চমৎকার স্টাফ, ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের সাথে কাজ করতে অত্যন্ত উদগ্রিব। আমি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বেসরকারি খাত নিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ আন্তর্জাতিক বিনিয়োগ পেশাদারিত্বের ক্ষেত্রে হোরোবিৎজের ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি তিনি আইএফসি’র ইকুইটি মোবিলাইজেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। আইএফসি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএমসি) প্রধান অপারেটিং অফিসার ও এর পরিচালক হিসেবে যোগদানের আগে হোরোবিৎজ লেহম্যান ব্রাদার্সে কাজ করেন।

মহামারি করোনাভাইরাসের প্রভাব দীর্ঘমেয়াদি হওয়ায় আইএফসি এ অঞ্চলকে পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে ফের আর্থিক সহযোগিতা জোরদার করেছে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখাসহ স্থানীয় আমদানি ও রপ্তানিকারকদের স্বল্প মেয়াদি এবং কোভিড মোকাবেলায় দীর্ঘ মেয়াদি আর্থিক সহায়তার ওপর গুরুত্ব দিয়ে আইএফসি ২০২২ অর্থ বছরে ২৩ কোটি ৭০ লাখ ডলার সরবরাহ করে। ২০২০ থেকে ২০২২ অর্থ বছর পর্যন্ত আইএফসি এ অঞ্চলে কোভিড মোকাবেলার অংশ হিসেবে একশ’ কোটি ডলারেও বেশি বরাদ্দের প্রতিশ্রুতি দেয়।দক্ষিণ এশিয়া বিষয়ক আইএফসি’র আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ অং বলেন, গত বছর দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য প্রায় দুইশ’ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে সহায়তায় এবং ব্যবসা-বাণিজ্যের বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় এএফসি’র কার্যক্রম বেসরকারি খাতকে সক্রিয় করেছে।
ঢাকা প্রতিদিন/এআার


এই বিভাগের আরো খবর