শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

আইসিইউতে ভর্তি ব্যারিস্টার মওদুদ আহমদ,

অনলাইন ডেস্ক :
বুধবার, ১০ মার্চ, ২০২১, ৬:৩৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে আশঙ্কাজনক অবস্থায় মুওদুদ আহমদকে হাসপাতালের আইসিইউতে নেয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মওদুদ আহমদকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা কিছুটা ভালো। শায়রুল কবির মওদুদ আহমদের সঙ্গেই আছেন।

শায়রুল কবির খান জানান, এখন তিনি (মওদুদ) নড়াচড়া করতে পারছেন। কিন্তু আগের দিন মঙ্গলবার তার অবস্থা সংকটাপন্ন ছিল।

উন্নত চিকিৎসার জন্য গত ২ ফেব্রুয়ারি মওদুদ আহমদকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন মঙ্গলবার (০৯ মার্চ) গণমাধ্যমকে বলেন, স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে। যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনির জটিলতাও দেখা দিয়েছে।

অবস্থার অবনিত ঘটার কারণে চিকিৎসকরা তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মওদুদ। তার স্ত্রী হাসনা মওদুদও সিঙ্গাপুর রয়েছেন।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হন মওদুদ আহমদ। তাঁর রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। পরে কিছুটা সুস্থ হন তিনি। সেখানে দুবার কভিড-১৯ পরিক্ষা করা হয়েছিল এবং প্রতিবারই করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।

১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কিছুটা সুস্থ হলে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়া হয়। এরপর আবার ২১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

মওদুদের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তার সহধর্মিনী হাসনা জসিমউদদীন মওদুদ আহমদ। দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর