শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

আকাশটা জুম করে দেখি

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : সচিত্রাভাস
যাতায়াতের ঐখানে
মেঠোপথ কোলে নিয়ে বসে আছে শিপা,
শিপা মানে আমাদের শিপা দি
যার ধান শুকানো উঠোন
পা বাড়ানো পুকুর
সম্মিলিত সাঁতারের গল্প শোনায়।

ওখানেই ঘোনাই বিবির গান
আয়নাবিবির মুখ,
ওখানেই মেঘেদের ডাকবিভাগ
সাদা পৃষ্ঠায় গেঁথে রাখে অসুখের সুঁই।

এখন চিঠি আসলেই বুঝি
সাঁতার চেনে না যে হাঁস! মূলত তারাই
শিপাদের সাইকেলে মেঘের গুলগুলি বেচে খায়।

দাঁড়ানোর দক্ষিণ দুয়ার

ভেঙে পড়ার আগে মুহূর্তের যুগপরিচয়
অনেকটাই বর্ধিত রেখার মতো দেখায়;
যে রেখা উঠে এসেছে সহজিয়া লেখায়,
যার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জেনে গেছি
তুমি জাহাজ থেকে পালিয়ে আসা কেউ না,
তোমার বনেদীশাখায় সমূহ অষ্টিকলতা
নিজগুণেই উর্বর করেছে দ্রাবিড়ীয় গ্রাম।

এখন ধানপথ ধরে হেঁটে যায় পাখিবেলা
মুঠে মোড়ানো বটপাতা ভেতরে ভেতরে
হাওয়া কুড়ায়। ঠিক তখন থেকে মথুরায়
অনুচ্চস্বরের দুর্বলও আর দুর্বল লাগে না।
কিছুটা অপেক্ষা তাই চিরদিনই বৈদিক
দাঁড়ানোর দক্ষিণ দুয়ার বলে মনে হয়।
যার বিনিদ্র কপাটের স্বরগোল খুলে খুলে
নিজেদের মতো নিজেরা শ্বাস নিতে থাকি।

হরিৎ আভার ডাক

সময়, চলো এবার হাততালি দেই
আকাশটা জুম করে দেখি
বাতাসে বর্ধিত হই,
বর্ধিত বর্ষায় পড়ি উন্মুক্ত জানালার বই।

চলো, আনত আয়নার অভিমুখে
সম্পাদনা করি নিজেদের মুখ
কাটাকুটির দৃশ্য।
অযোদ্ধারা ফিরে গেলে যাক,
শ্রী-ঘাটের পাশেই থাকে হরিৎ আভার ডাক।

চলো, একটা রাস্তায় গিয়ে উঠি
রাস্তার শেষ অধ্যায় ধরে হাঁটি,
ধানি জ্যোৎস্নার চর ধরে হেঁটে আসে
অহিংস মহিষের বাথান,
টের পাই, টের পাওয়ার গান গাই
গানগর্ভে জড়িয়ে থাকে আমদের অনাগত সন্তান।

কালগর্ভের পিনকোড

বিষণ্ন আয়না ঘষে লেখো রক্তমাখা বীজের কবিতা
যেটুকু সবুজ শুক্রাণু বাঁচিয়ে রাখে দুর্বাপ্রাণ!
স্নানরত সেই রক্তের কেরোসিন থেকে স্ফুরিত প্রেম
জোছনার মতো বিঁধে যায় অমৃত আত্মার গভীরে।

আত্মস্থ এই মাটির কামান থেকে বারুদমাখা
খেরোখাতায় লেখো নিমগ্ন ফসলের কবিতা;
আকাশে চাঁদ উঠবে দুইঘরা স্তনের সমান,
আয়োজন থেকে সমূহ দিনের অন্তরিত বীণ
শোনাবে প্রসন্ন মাঠের অঙ্কুরিত বীজের বিবরণ।

থালা চিত করলে পুকুর, উপর করলে পিরামিড
পুকুর ও পিরামিডসংক্রান্ত যে কয়টি অধ্যায়
চালু আছে তোমার সিলেবাসে! আঁকাও তার দেশ
লেখো তার ঋতুহীন বর্ষণমুখর ভোরের কবিতা।

শিক্ষাসফর

পাঁচক্লাস পড়া মেয়ে আমার
দশক্লাসের মাথায় উঠে বসে আছে।
দশক্লাসের ভেতর একটা ট্রেন
আত্মপীড়নের ঘণ্টা দিয়ে যায়।
মনটা তখন সান্ধ্যভাষায়
বৃষ্টিভেজা পৃষ্ঠাগুলো খুঁটে খুঁটে পড়ে;
পড়ার ভেতর কোনো শব্দ নেই
তবু গৃহস্থকথার কদম ফুল ফোটে।
ঠোঁটে ঠোঁটে মেঘপত্র ছাপাই,
বাঙ্গালা টু দিলঘরানার চাপাই
ঘুরে ঘুরে এসে লিখি!
‘পাশ-ফেল ব্যাপার না গো মেয়ে!
একবার যদি পাশের সিটে
বসতে পারি না বসার দিনে!
তবে আর উঠব না কোনো ট্রেনে
ফিরব না আর পিঁপড়ে খাওয়া দেশে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর