শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আগস্টে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৩৬ দশমিক ১৮ শতাংশ

অনলাইন ডেস্ক :
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রায় ৪৬০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। এর ফলে রপ্তানির ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। আগস্ট মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি আয় ৭ দশমিক ১৪ শতাংশ বেশি হয়েছে।

এদিকে, বরাবরের মত আগস্ট মাসেও সামগ্রিক রপ্তানিতে পোশাকের আধিক্য বজায় রয়েছে। আগস্টে ৩৭০ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০৪ শতাংশ বেশি। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৮৫৯ দশমিক ১৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ সময়ে রপ্তানি ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৩১ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ৫২ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে সৃষ্ট প্রভাব ইতোমধ্যে রপ্তানিকে প্রভাবিত করতে শুরু করেছে। এর ফলে গত জুন থেকে পোশাক রপ্তানি কিছুটা কমতে শুরু করেছে। তাই আগস্ট মাসের এই উচ্চ প্রবৃদ্ধির পরেও আমরা সতর্ক ও সজাগ হচ্ছি।

জুলাই-আগস্ট সময়ে ২০ কোটি ৭২ লাখ ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে। এছাড়া, মৎস্য ৮ কোটি ৭৯ লাখ ডলার, প্লাস্টিক পণ্য ২ কোটি ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য ১৭ কোটি ৪৭ লাখ ডলার, পাট ১২ কোটি ৭৬ লাখ ডলার এবং ২ কোটি ২৭ লাখ ডলারের বিশেষায়িত পোশাক পণ্য রপ্তানি হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর