শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

আনি এরনোর ‘ক্লিনড আউট’ এবং ‘হ্যাপেনিং’

অনলাইন ডেস্ক :
রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ৬:১০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : নোবেলজয়ী লেখক আনি এরনোর উপন্যাসগুলোর ধারাবাহিক রিভিউর মধ্য থেকে আজ প্রকাশিত হলো ‘ক্লিনড আউট’ এবং ‘হ্যাপেনিং’। রিভিউ দুটি নেয়া হয়েছে ‘কমপ্লিট রিভিউ’ থেকে।

ক্লিনড আউট

‘সুতরাং আমি জড়িয়ে পড়েছিলাম, আষ্টেপৃষ্টে জড়ানো যাকে বলে; এমনকি আমার গর্ভের নাড়ি দিয়েও শেষ পর্যন্ত জড়িয়ে পড়ি। এমন নয় যে সবকিছু ছলনার কারণে হয়েছে, হয়েছে আমারই কারণে।’

ক্লিনড আউট উপন্যাসের প্রচ্ছদক্লিনড আউট উপন্যাসের প্রচ্ছদ
বলা যায় এই কথাগুলোই আনি এরনোর প্রথম উপন্যাসের ‘ক্লিনড আউট’-এর সারকথা। উপন্যাসের কথক ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রী ডেনিস লেসু। যিনি সবেমাত্র গর্ভপাত করেছেন। গর্ভপাতের পেছনের গল্পই ধীরে ধীরে উপন্যাসের মূল অংশে নিয়ে আসে। যেখানে ডেনিস তার জীবনকে পুনরায় পরীক্ষা করে। উপন্যাসের গভীরে ডেনিস অজান্তেই লেখকের ছদ্মবেশ ধারণ করে একটা সমান্তরাল গল্পের আভাস দেয় আমাদের। তখন আনি এরনো আর ডেনিস লেসুকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
‘ক্লিনড আউট’-এ আনি এরনোর অন্যান্য উপন্যাসের মতোই একটা পরিচিত প্রেক্ষাপট দেখতে পাই : পারিবারিক দোকান ও ক্যাফে নির্ভর জীবনযাপন, শৈশব, নিম্নবিত্ত অবস্থায় মা-বাবার সহজ জীবনযাপন, শেকড় থেকে পালানো বা অন্যভাবে বললে পড়াশোনা শেষে নিজের ক্যারিয়ারের মাধ্যমে মুক্তি পাওয়ার গল্পই। তবুও তার প্রতিটি উপন্যাসের কিছু নিজস্বতা আছে। এখনকার গল্পটি পরিব্যাপ্ত ও নিয়ন্ত্রিত।

ডেনিস স্কুলে যাওয়া শুরু করলে বুঝতে পারে তার সামাজিক পরিবেশ-পরিস্থিতি সহপাঠীদের মধ্যবিত্ত সমাজ থেকে সম্পূর্ণ আলাদা। দুইটি সম্পূর্ণ ভিন্ন সমাজের মধ্যে সে অস্বস্তি ও হীনমন্যতা নিয়ে দিনযাপন করতে থাকে। সে সহপাঠীদের সাথে যেমন মিশতে পারছে না, তেমনি নিজের শিকড়কেও ত্যাগ করতে পারছে না। এই নিয়ে সারাক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে ডেনিস। শেষপর্যন্ত সে লেখাপড়া শিখে বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পৌঁছায় কিন্তু সেখানে তার স্কুল-কলেজের সহপাঠীরা নেই। এভাবে সবকিছুর সাথে ডেনিসের বিচ্ছিন্নতা বাড়তে থাকে।

সুখী শৈশব, কর্মজীবী এবং মধ্যবিত্তের জীবনের একটি আকর্ষণীয় চিত্র পাওয়া যায় এই ‘ক্লিনড আউট’ উপন্যাসে। তাছাড়া বাবা-মায়ের সাথে কন্যা সন্তানদের জটিলতার যে চিত্র পাওয়া যায় তা এখনো প্রাসঙ্গিক এবং তৎকালীন পরিবার-কাঠামোর কিছুটা আভাস পাওয়া যায়। এছাড়াও ডেরিসের বেড়ে ওঠার সাথে সাথে তার যৌন অভিজ্ঞতা এবং কৌতূহলী মনোভাব আনি এরনো বিশেষভাবে উপস্থাপন করেছেন।

‘হ্যাপেনিং’

‘হ্যাপেনিং’ উপন্যাসটিকে আনি এরনোর অতীতের একটুকরো পুনরুত্থান বলা যায়। উপন্যাসে অবৈধ গর্ভপাতকে কেন্দ্র করে অতীতে ঘটে যাওয়া তার মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা পাওয়া যায়। যা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত নয়। কারণ তার প্রথম উপন্যাস ‘ক্লিনড আউট’-এ এই বিষয়টি স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে। ‘হ্যাপেনিং’কে এরনোর নিছক অন্তর্মুখী কল্পকাহিনী বা সরল স্মৃতিকথাও বলা যাবে না। এরনো তার স্মৃতিকে অর্থাৎ জীবনকে মনে রাখার জন্য সুনিপুণ দক্ষতার সাথে আলাদা প্রকাশভঙ্গি তৈরি করেছেন যা শিল্পসম্মত এবং অনন্য। বলতে গেলে ‘হ্যাপেনিং’ তার জীবনের এই পর্বের একটি বিশেষ সাহিত্যিক পরীক্ষা।

হ্যাপেনিং উপন্যাসের প্রচ্ছদহ্যাপেনিং উপন্যাসের প্রচ্ছদ
উপন্যাসটি একটি সমসাময়িক গল্প দিয়ে শুরু হয়। যেখানে এরনো আবার যৌনতায় লিপ্ত হওয়ার কারণে এইডস কিংবা এই সংক্রান্ত অন্যান্য যৌন রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন- এমন সংশয় থেকে ভালো চিকিৎসার খোঁজ নিতে থাকেন।

তিনি ১৯৬৩-৬৪ সালের দিকে ফিরে যান। তখন তিনি রুয়েনে বিশ্ববিদ্যালয়ের পড়া অবস্থায় গর্ভবতী হয়েছিলেন। সেই সময়েও ফ্রান্সে গর্ভপাত অবৈধ ছিল। ফলে তাকে জটিল এবং বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলো। এরনো এই পুরো ঘটনাটি একটি পর্বে বর্ণনা করেছেন। কীভাবে তিনি গর্ভবতী হওয়ার কথা বুঝতে পারেন, তা থেকে শুরু করে গর্ভপাতের পরের সময় পর্যন্ত কীভাবে জীবনযাপন করেন তা তিনি শান্তভাবে বিশদ বিবরণের মাধ্যমে পুরো পরিস্থিতেই এই ছোট উপন্যাসে তুলে ধরেছেন। সেইসাথে তার নিজের মানসিক অবস্থাও বর্ণনা করেছেন।

গর্ভপাত বরাবরের মতোই কঠিন এবং মানসিকভাবে পীড়াদায়ক। এ সম্পর্কে এরনো উপন্যাসে বলেন ‘…যদি আমি এই উদ্যেগে ব্যর্থ হই, তবে আমি নারীর জীবনকে থমকে রাখার জন্য এবং পুরুষের আধিপত্যশীল বিশ্বকে ক্ষমা করার জন্য দোষী হব।’
পুরো উপন্যাস জুড়ে এরনো নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার অতীত সম্পর্কে বিস্ময় প্রকাশ করেন। কীভাবে এবং কেনো সে তার অতীতের এমন পরিস্থিতি নিয়ে লিখিতভাবে কাজ করছেন, কীভাবে এমন একটি অপ্রীতিকর ঘটনাকে পুনরায় আকার দিচ্ছেন তার সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় উপন্যাসে। যখন লেখক তার ব্যক্তিগত এই সত্যকে প্রকাশ করেন তখন তিনি জানেন তা সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সার্বজনীন হয়ে উঠবে। তবুও তিনি গল্পে নিরপেক্ষতা বজায় রাখেন।

ঘটনাটি নিজেই গর্ভপাতের মতো। যৌন মিলনের চেয়েও গর্ভপাত করাটা স্পষ্টতই এরনোর জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার সূচনা। সাহায্যের জন্য না পারে বাবা-মায়ের কাছে যেতে, না পারে তার যৌনসঙ্গীর কাছে যেতে। সমস্যার সমাধান নিজ হাতে নিজের জন্য করতে হবে ভেবে তিনি সংকল্পবদ্ধ হন। যদিও এটি একটি কঠিন পদক্ষেপ, তবুও তিনি সক্ষমতা বজায় রাখেন।

কৈশোরে গর্ভপাত ভয়ঙ্কর স্পর্শকাতর বিষয়। তবুও ‘হ্যাপেনিং’ উপন্যাসে অনেক উপায়ে আনি এরনো ব্যক্তিগত সংকোচ বাদ দিয়ে নিরপেক্ষ থেকেছেন। নিজের অপ্রীতিকর অবস্থার উপর ভিত্তি করে লেখা এই উপন্যাসের সাথে তার সমগ্র রচনার সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ তার বৃহৎ জীবনের আরেকটি দিক হলো এই উপন্যাস।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর