রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আবারও সিটি ব্যাংকের ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড’ অর্জন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৬:০৫ পূর্বাহ্ন

অর্থনৈতিক ডেস্ক: সিটি ব্যাংক টানা দ্বিতীয়বারের মতো এডিবির ‘লিডিং পার্টনার ব্যাংক অ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ পুরস্কার অর্জন করেছে । এডিবি’র ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইনান্স প্রোগ্রাম (টিএসসিএফপি)এর অধীনে সম্পাদিত ট্রেড লেনদেনে সর্বোচ্চ সংখ্যক লেনদেন নিশ্চিত করার ফলে সিটি ব্যাংক এই পুরস্কারটি অর্জন করেছে। ২০২০ সালেও সিটি ব্যাংক এই সম্মানজনক পুরস্কারটি অর্জন করে। চলমান মহামারির জন্য সম্প্রতি
এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ২০২১ সালের পুরস্কার ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী এডিবির ২০০ ব্যাংকের প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন এই আয়োজনে। বিশ্বের ২৭টি ব্যাংককে ২১টি ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত করে ফিলিপাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে ২০২০ সালের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত, ১২ মাসে এডিবি কর্মসূচিতে কার্যকর ভূমিকা রাখার জন্য সিটি ব্যাংক এ পুরস্কার অর্জন করে। এই সময়ের মধ্যে এডিবির সহযোগী হিসেবে এই ব্যাংক করপোরেট ও এসএমই গ্রাহকদের ছোট এবং বড় ব্যবসায় অর্থায়ন করেছে। ট্রেড ফাইন্যান্সিং সক্ষমতা, কর্মক্ষম দক্ষতা, আর্থিক স্বাস্থ্য এবং ঝুঁকি ব্যবস্থাপনা বৃদ্ধির জন্য ক্রমাগত প্রচেষ্টার ফলস্বরূপ এই পুরস্কার। ২০১৯ সালে এডিবির অংশীদারিত্ব কর্মসূচীতে লেনদেনে সর্বোচ্চ প্রবৃদ্ধি নিয়ে ‘মোমেন্টাম অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল সিটি ব্যাংক।
২০১৬ সাল থেকে সিটি ব্যাংক এডিবির টিএসসিএফপি প্রোগ্রামের অধীনে ইস্যুয়িং ব্যাংক হিসেবে অংশগ্রহণ করে আসছে। ২০১৭ সাল থেকে এই ব্যাংক রিভলভিং ক্রেডিট সুবিধাও গ্রহণ করেছে। এ কর্মসূচির অধীনে এডিবির সহায়তায় প্রথমসারির আন্তর্জাতিক ব্যাংকের সাথে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও অর্থায়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে সিটি ব্যাংক।


এই বিভাগের আরো খবর