শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ইসলামি ব্যাংকিং সেবা সম্প্রসারণে রূপালী ব্যাংকের ১১ শাখায় হেল্প ডেস্ক চালু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

আমানত বৃদ্ধি এবং ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র্য আনতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ১১টি শাখায় ইসলামি ব্যাংকিং হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর দিলকুশায় অবস্থিত রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে রূপালী ব্যাংকে ইসলামি ব্যাংকিং সেবা দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সহজেই শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এই কর্মসূচির আওতায় রূপালী সদন কর্পোরেট, পুরানা পল্টন কর্পোরেট, ধানমন্ডি কর্পোরেট, নর্থ সাউথ রোড, উত্তরা মডেল টাউন কর্পোরেট, মুগদা, নরসিংদী কর্পোরেট, রামপুরা, সাভার বাসস্ট্যান্ড, ইসলামপুর রোড, মানিকগঞ্জ কর্পোরেট ও পোস্তগোলা শাখা এবং আগারগাঁও উপশাখায় ইসলামি ব্যাংকিং হেল্প ডেস্কের মাধ্যমে গ্রাহকরা সকল প্রকার ইসলামি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইনউদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।


এই বিভাগের আরো খবর