বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ই-কমার্সে বিপ্লব সৃষ্টি করেছে দেশের নারীরা

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১০:০১ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/E-Comers-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশের নারীরা তাদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতা এবং তথ্য প্রযুক্তির দক্ষতার মাধ্যমে ই-কমার্সে বিপ্লব সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা বিভাগীয় পর্যায়ের জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নারীরা ঘরে বসে থেকে এখন ক্ষুদ্র পরিসরে উদ্যোক্ত হয়ে উঠেছে। সরকারের ডিজিটাল সেবার বিপ্লবের কারণে অনলাইনের মাধ্যমে নারীরা এখন ক্ষুদ্র ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছে, এটা জয়িতার একটি সাফল্য। বর্তমানে দেশের নারীরা তাদের পরিবারকে আর্থিকভাবে অনেকটা সহযোগিতা করছে। সমাজের নারীরা এখন আর বসে নেই, তারা কোনো না কোনোভাবে অর্থের সংস্থান হলেই কিছু না কিছু উদ্যোগ গ্রহণ করে। তাদের জন্য প্রয়োজন সুযোগের সমতা। নারীরা কিন্তু বেশি সুযোগ চায় না, তারা কিন্তু সমসুযোগ চায়। ই-কমার্সে নারীদের জয় জয়কার। আমাদের দেশের নারীরা তাদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতা এবং তথ্য প্রযুক্তির দক্ষতার মাধ্যমে ই-কমার্সের বিপ্লব সৃষ্টি করেছে। দেশে যতে অনলাইন এবং ইকমার্স প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে নারীরাই কিন্তু পরিচালনা করে আসছে।

তিনি বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন, ক্ষমতায়ন, সমঅধিকার-সম মর্যাদা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কৌশল-নীতি ও আইন প্রণয়ন করেছেন এবং তা বাস্তবায়ন করেছেন। যা নারীর ক্ষমতায়নে রোল মডেল সৃষ্টি করেছে এবং সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, যা এশিয়াতে শীর্ষে। যেখানে ভারতের অবস্থান ১১২তম। এখানেই কিন্তু শেষ নয়। আমেরিকা, জাপান, চীনসহ অনেক পরাশক্তির দেশও বাংলাদেশের পেছনে।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, নারীরা যোগ্যতার সাথে দেশের জন্য অবদান রাখছে। তার প্রমাণ আমার পাশে বসে আছেন সিনিয়র সচিব, দুজন অতিরিক্ত সচিব। এছাড়া নারীরা এসপি, ডিসি, ভিসি, ওসি, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমানবাহিনীতেও নারীরা উচ্চ পদে বহাল আছেন। তারপরও এ দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, স্পিকার নারী, সংসদ উপনেতাও নারী, যা সারাবিশ্বে বিরল। পুরুষের তুলনায় নারীরা এগিয়ে আছে। প্রাইমারি ও সেকেন্ডারি লেভেলে নারী শিক্ষার হার বেশি।

দেশবিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন


এই বিভাগের আরো খবর