শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঈদকে কেন্দ্র করে কুমিল্লায় ফ্রিজ কেনার ধুম

অনলাইন ডেস্ক :
শনিবার, ৯ জুলাই, ২০২২, ৬:১৯ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কুমিল্লায় ফ্রিজ কেনার ধুম পড়েছে। ঈদের আর মাত্র একদিন বাকি। কুমিল্লায় কোরবানি দেয়া পশুর মাংস সংরক্ষণ হবে ফ্রিজে। তাই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফ্রিজের চাহিদা অনেক বেড়েছে। ফ্রিজ বিক্রেতারা জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে এবার বিপুল সংখ্যক ফ্রিজ বিক্রি হচ্ছে।দেশে ১০০ লিটার থেকে ৪০০ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওজনের ফ্রিজ পাওয়া যায়। তবে ১৫০ থেকে ২০০ লিটার ওজন ধারণক্ষমতার ফ্রিজ ও ডিপ ফ্রিজের বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে। কুমিল্লায় প্রতি বছর এই সময়ে প্রায় তিন থেকে চার’শ ফ্রিজ বিক্রি হয়। কুমিল্লার ঝাউতল,মোঘলটুলী, রাজগঞ্জ, স্টেডিয়াম মার্কেট এবং রানীরবাজারসহ বিভিন্ন স্থানের বিক্রয় কেন্দ্রে ফ্রিজ বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তারা জানান, ওয়ালটন, মাইওয়ান, যমুনা, মিনিস্টার, মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি হিটাচি, সিঙ্গার, এলজি, ওয়ার্লপুল, কংকা, অ্যারিস্টন, স্যামসাং, হায়েস, হায়ার, শার্পসহ আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বেশ বিক্রি হচ্ছে।

মনোহরপুর এলাকায় দেশের অন্যতম ব্র্যান্ড ওয়ালটনের বিক্রয় কেন্দ্রে দেখা গেছে, ঈদুল আযহা উপলক্ষে অত্যাধুনিক ডিজাইন এবং ভালো মানের সব ফ্রিজ সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতারা ঘুরে ঘুরে ফ্রিজ দেখছেন। আর ক্রেতা এবং দর্শনার্থীদের ফ্রিজ সম্পর্কে ধারণা দিচ্ছেন বিক্রেতারা।
ওয়ালটনের এরিয়া ম্যানেজার সালাউদ্দিন সুমন বলেন, বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়। এবারও কোরবানির ঈদকে কেন্দ্র করে ফ্রিজ বিক্রি হচ্ছে।তিনি আরও জানান, সর্বনিম্ন ১৩ হাজার ৯০০ টাকা থেকে ৬৯ হাজার টাকায় ওয়ালটনের ফ্রিজ পাওয়া যাচ্ছে। ঈদুল আযহা উপলক্ষে ফ্রিজে আকর্ষণীয় মূল্যছাড় দিয়েছে কোন কোন কোম্পানী। চান্দিনা থেকে কুমিল্লার রানীর বাজারে ফ্রিজ কিনতে এসেছেন কামাল হোসেন। তিনি বলেন, বাসায় একটি ফ্রিজ আছে। তবু কোরবানির মাংস সংরক্ষণ করতে ডিপ ফ্রিজ প্রয়োজন। দর-দামে মিললে আজকেই কিনে ফেলবো।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর