রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

উদ্যোক্তাদের জন্য চালু হলো ‘বিসিক অনলাইন মার্কেট’

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৭ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক : কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ (সিএমএসএমই) সব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রির জন্য চালু হয়েছে ‘বিসিক অনলাইন মার্কেট’। এ অনলাইন প্ল্যাটফর্ম থেকে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিনামূল্যে প্রদর্শন ও বাজারজাতকরণ করতে পারবেন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ‘বিসিক অনলাইন মার্কেট’ নামের এ ই-কমার্স প্ল্যাটফর্ম উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, প্রমুখ।
শিল্পমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রয় এখন বিশ্বব্যাপী সমাদৃত। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে তথ্য প্রযুক্তি খাতে যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে তাতে দেশে ই-কমার্সসহ অন্যান্য ডিজিটাল সার্ভিসের সুফল মানুষ ইতোমধ্যে ভোগ করতে শুরু করেছেন। ‘বিসিক অনলাইন মার্কেট’ শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের গতিকে আরো বেগবান করবে।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, করোনা পরিস্থিতির ফলে উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রয়ে যে বাধার সম্মুখীন হয়েছিলেন বিসিকের এই অনলাইন মার্কেট হওয়ায় তা অনেকাংশে কমে যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, নাগরিকরা সরকারি ডিজিটাল সেবা গ্রহণসহ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশের পরিপূর্ণতায় এগিয়ে আসবে এটাই প্রত্যাশা। বিসিক অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম হবে একটি বিশ্বস্ত অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, দেশের ই-কমার্স সেক্টরের গুরুত্ব অনুধাবন করে সরকার ২০১৮ সালে ‘জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা’ এবং ২০২১ সালে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা’ প্রণয়ন করেছে। বিসিক এই নীতিমালা ও নির্দশিকাসহ অন্যান্য বিধি বিধান অনুসরণ করে ‘বিসিক অনলাইন মার্কেট’ পরিচালনা করে দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিকে আরো গতিশীল ও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেন, বিসিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় উদ্যোক্তাদের জন্য ‘বিসিক অনলাইন মার্কেট’ নামীয় ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেসকল উদ্যোক্তারা নিজস্ব কোনো শো-রুম (বিক্রয়কেন্দ্র) নেই তারাসহ সব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য অনলাইনে বাজারজাতকরণের জন্য এই ই-কমার্স প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর