বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উন্নয়নের ছোঁয়ায় পাল্টেছে চিত্র

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২:০১ অপরাহ্ন

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে : গ্রামীন জনপদে উন্নয়নের স্বপ্নের ছোঁয়ায় বদলেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১নং তেলিগাতি ইউনিয়ন। সড়ক ও জনপদ দফতরের উদ্যোগে পিংগরিয়া থেকে হেড়মা বাজার পর্যন্ত ১২ কিলোমিটার কার্পেটিং রাস্তা পাইলিং, কালভার্ডসহ ৭০ কোটি টাকা ব্যয়ে এ কাজ চলমান রয়েছে। এ ছাড়া উন্নয়ন হয়েছে ৭২টি ছোট বড় ইট সোলিং রাস্তা, দৃশ্যমান সেতু ১টি, পুল ৩টি, বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে গ্রামগুলো। নির্মিত হয়েছে ২টি কমিউনিটি ভবন, ইউনিয়ন ভূমি অফিস ভবন, ঢুলিগাতি মাধ্যমিক বিদ্যালয় ৪ তলা নতুন ভবন, হেড়মা সুরেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের নির্মাণাধীন কাজ চলমান রয়েছে। নতুন ভবনের জন্য ৩টি বিদ্যালয় ভবন টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। সরেজমিনে স্বাধীনতার পরবর্তী দীর্ঘ ৪০ বছর ধরে উন্নয়ন বঞ্চিত এক সময়ে নদী নালা খাল বিলে ঘেষা ১৮.১২ বর্গ কিলোমিটারের আয়তনে এ উপজেলার তেলিগাতি ইউনিয়ন। জেলা শহর থেকে ১৮ কিলোমিটার ও মোরেলগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র থেকে ২৮ কিলোমিটার দূরত্বের এ ইউনিয়ন। রয়েছে ইতিহাস ও ঐতিহ্য। স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভ‚মিকা সংগ্রামী মুক্তিযোদ্ধাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সাবেক কৃষি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আজিজ এর জন্মস্থান।

জানা যায়, এ ইউনিয়নে জনসংখ্যা রয়েছে ২৭ হাজারেও বেশি। গ্রাম রয়েছে ১৩টি। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯৬৩ ও নারী ১৩ হাজার ৬৩ জন, ভোটার রয়েছে প্রায় ১১ হাজার, পরিবার রয়েছে ৩৩শ। ইউনিয়নের বাসিন্দাদের আয়ের উৎস কৃষি ও মৎস্য চাষের ওপর। বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে গত ৫ বছরে এ ইউনিয়নে গ্রামীন জনপদের অবকাঠামো উন্নয়নে হয়েছে আমুল পরিবর্তন। দীর্ঘদিনের জনগণের কঙ্খিত স্বপ্ন আজ বাস্তবায়ন হতে যাচ্ছে। এদিকে মাঠে বইছে ভোটের হাওয়া। দলীয় মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থী। স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে পোষ্টার লিফলেটে ছেয়ে গেছে গোটা ইউনিয়ন। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নের গ্রামগুলোর মাঠ এখন সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকানগুলো থেকে শুরু করে সবত্রই চলছে আলোচনা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা মোর্শেদা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান হাওলাদার ও রুমেন হাওলাদার তারা গোটা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট, পোস্টার টানিয়েছেন।

বর্তমান চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, জোট সরকারের আমলে ২০০৩ সালে ১৩ নভেম্বর তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত শ্রমিক লীগ নেতা খান সাদেকুল ইসলাম সাদুকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তৎকালীন অনেক নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে তার পরিবার। তার পরেও আওয়ামী লীগের হাল ছাড়েনি। ২০০৪ সালে সে সময়ের বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাড়িতে এসেছিলেন। ২০১৬ সালে দলীয় প্রতিক নিয়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে জনগনের পাসে থেকে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। বিগত ৫ বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে সাধারণ জনগণ এ উন্নয়ন ধরে রাখতে পুনরায় তাকে নির্বাচিত করবেন। দলীয়ভাবে দলীয় মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী। অন্যদিকে নতুন নেতৃত্বে একাধিক মনোনয়ন প্রত্যাশিরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি গ্রাম হবে শহর এ পরিকল্পনা বাস্তবায়নে নতুনদের নেতৃত্বের মাধ্যমে সাধারণ ভোটাররা পরির্তন চায় পাশাপাশ নিজ দলীয় প্রতিক পাবেন বলে আশা করছেন একাধিকরা।


এই বিভাগের আরো খবর